Category: শত মনীষীর দৃষ্টিতে

  • তিনি জীবনে কখনো কারো বিরুদ্ধে ফতোয়া দেননি

    দীর্ঘ হজ্বের সফরে আমি অসুস্থ হয়ে পড়েছি, আপনারা আমার কণ্ঠস্বর শুনেই অসুস্থতার কথা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। তবুও আল্লাহ্র ওলীর মহব্বতে তাঁর প্রতি সম্মান জানানোর জন্য হজ্বের সফর শেষে প্রথম প্রোগ্রাম হিসেবে অসুস্থতা নিয়েই আপনাদের সাথে এ বিশাল নাগরিক স্মরণসভায় উপস্থিত হতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হুজুরকে হারিয়ে আমি অন্তরে এমন আঘাত পেয়েছি…

  • আমার রূহানী সন্তান

    আল্লাহ্ পাক রাব্বুল আলামীন আমার রূহানী সন্তান আলহাজ্ব শাহ্ আল্লামা মোহাম্মদ আবদুল জব্বার সাহেবের জাহেরী ও বাতেনী শা’ন বৃদ্ধি করুন। তিনি একজন জন্মগত ওলী-এটি আমার দৃঢ় প্রত্যয়। তাঁর মাধ্যমে সর্বত্র জাতির কল্যাণ সাধিত হচ্ছে। আমি রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি-তিনি যেন তাঁর সকল খেদমতসমূহ কবুল করেন। আমীন। হযরত মাওলানা সুলতানুল হোসাইন কাশেফী রহ. কত সুন্দর…

  • তিনি ইসলামী ঐক্যের অগ্রপথিক

    বায়তুশ শরফের পীর সাহেব মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার রহ. আমার ভাই। এ দেশে বহু আলেম, পীর মাশায়েখের সাথে আমার পরিচয় আছে; তন্মধ্যে আমি হাতেগোনা মাত্র কয়েকজনকে ভালবাসি আর তাঁদের মধ্যে প্রধান হলেন বায়তুশ শরফের পীর সাহেব। মাওলানা আবদুল জব্বার সাহেবকে আমি অন্তরের সাথে ভালবাসি এ জন্য যে, তিনি পেয়ারে হাবিব ছরকারে দো’আলম রাসূলে করীম সা.কে…

  • মাদ্রাসা ছাত্রদের যেন কারো মুখাপেক্ষী হতে না হয়

    আল্লামা শাহ্ আবদুল জব্বার রহ. যে কতগুণে গুণান্বিত ছিলেন আমার এই ক্ষুদ্র লেখনীতে প্রকাশ করতে পারব না। তবু আমার এই ক্ষুদ্র জ্ঞানে যা বুঝেছি তার কিঞ্চিত প্রকাশ করে আল্লাহ্র শোকরিয়া আদায় করতে চাই এজন্য যে, আমি তাঁর স্নেহ লাভ করেছি। হুজুর কেবলা গুণীজনের খুব বেশি সম্মান প্রদর্শন করতেন। সেই জন্য প্রতি বছর গুণীজনদের সংবর্ধনা দেওয়ার…

  • দ্বীনের দাওয়াতে মানুষের দুয়ারে

    তিনি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দ্বীনের দা’ওয়াত দিয়েছেন। তীব্র শীত-গ্রীষ্ম-বর্ষা উপেক্ষা করে মাহফিলে মাহফিলে রাতের পর রাত কাটানোর ফলে, অনিদ্রা, অনিয়মিত খাদ্য গ্রহণ ও বিশ্রামের অভাবে তিনি বহু মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়েন। সীমাহীন কষ্টসহিষ্ণু মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার রহ এসব হাসিমুখে বরণ করে নিয়েছিলেন বলেই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাবলীগে দ্বীনের কাজ করে গেছেন…

  • নারী শিক্ষা প্রচলনের অগ্রদূত

    ইসলামে হালাল রুজী অন্বেষণের উপর জোর তাগিদ দেয়া হয়েছে। হালাল রুজী উপার্জনের একমাত্র অবলম্বন আত্মনির্ভরশীল হওয়া। যার অভাব আমাদের সমাজের ওলামাদের মাঝে দুঃখজনক হলেও পরিলক্ষিত হয়। এক্ষেত্রেও তিনি ছিলেন ব্যতিক্রম। তিনি নিজে ব্যক্তিগতভাবে আতর, মধু ও কিতাবের ব্যবসা করতেন। এ ব্যবসায় প্রাপ্ত অর্থ দ্বারা তাঁর পরিবার চলত। ভক্তদের কাছ থেকে প্রাপ্ত লক্ষ লক্ষ টাকা তিনি…

  • যেখানে তিনি তাঁর কদম রেখেছেন

    বাংলাদেশের অভ্যন্তর পেরিয়ে চিন্তা ও গবেষণার জগতে বিশ্বব্যাপী ভিন্নধারার আধ্যাত্মিক চেতনা সৃষ্টির অন্যতম পুরোধা হলেন বায়তুশ শরফের প্রধান রূপকার হাদীয়ে যামান আল্লামা শাহ মুহাম্মদ আব্দুল জব্বার রহ.। মসজিদভিত্তিক শিক্ষা, গবেষণা, চিকিৎসা, মানবসেবার অনন্য নযীর তিনি স্থাপন করেছেন। তাঁর চিন্তার উৎকর্ষতা, দৃষ্টিভঙ্গির দূরদর্শিতা, হৃদয়ের উদারতা ও অনুভবের গভীরতা প্রচলিত সূফীবাদ- পীর-মুরীদি ব্যবস্থাপনা এবং দরবার সম্পর্কে সাধারণ…

  • তাঁর নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে

    আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রখ্যাত আলেমে দ্বীন, মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ আবদুল জব্বার রহ.-কে। তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। রেখে গেছেন তাঁর প্রতিষ্ঠিত অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। তন্মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের সাথে তাঁর আত্মার নিবিড় সম্পর্ক ছিল। এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তাঁর ত্যাগ ও তিতিক্ষা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে…

  • তাঁর জ্ঞান পিপাসা দেখে মুগ্ধ হতাম

    আমার মহান ওস্তাজ শাইখুল হাদিস আল্লামা শাহ মোহাম্মদ আবদুল জব্বার রহ. শুধু পীর-মুর্শীদ ছিলেন না, একজন বড় লেখক ও গবেষকও ছিলেন। আমি তাঁর জ্ঞান পিপাসা দেখে মুগ্ধ হতাম। তিনি এত ব্যস্ততার মাঝেও অধ্যাপনা ছাড়েননি-প্রচুর পড়তেন। আবার পড়ুয়াদের মুহাব্বত করতেন। বিশালাত্মার এ মহান উস্তাজ ভবিষ্যৎ প্রজন্ম থেকে পাঠক, লেখক ও গবেষক সৃষ্টির নিমিত্তে গড়ে তোলেন ‘বায়তুশ…

  • তাঁর সংক্ষিপ্ত জীবনী

    মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার রহ. বার্মার (মায়ানমার) সাংগু জেলার পিনজুলুক রেল স্টেশনের ৫ কিলোমিটার পূর্বে কালা বস্তি বাঙ্গালি কলোনীতে ১৯৩৩ সালে জন্যগ্রহণ করেন। তখনকার সময় তাঁর আব্বাজান ব্যবসার উদ্দেশ্যে সপরিবারে মায়ানমারে অবস্থান করেছিলেন। তাঁর পিতার নাম মুহাম্মদ ওয়াছিউদ্দীন মিয়াজী (মৃত: ১৩৫৫ হিঃ/১৯৬৩ খ্রিঃ), মাতার নাম ফিরোজা খাতুন (মৃত: ১৯৯৪ খ্রি:)। তিনি স্থানীয় মক্তবে মৌলভী আবদুল…