Category: শত মনীষীর দৃষ্টিতে

  • তিনি ছিলেন একজন আধুনিক আধ্যাত্মিক সাধক

    পীর-মুর্শিদের এই দেশে যখন মানুষের মনে তরীক্বতপন্থীদের প্রতি অবজ্ঞার সৃষ্টি হতে যাচ্ছিল ঠিক ঐ সময়ে হযরত মাওলানা আবদুল জব্বার সাহেব রহ. এর আবির্ভাব। তিনি তাঁর অসাধারণ ত্যাগ-তিতিক্ষা, জনসেবা এবং আর্ত মানবতার আশা-ভরসার কেন্দ্ররূপে বায়তুশ শরফকে প্রতিষ্ঠা করে পীর মাশায়েখদের মৌলিক কর্তব্য সম্বন্ধে দেশবাসীকে সজাগ করে তোলেন। তিনি শরীয়তের সীমার মধ্যে থেকে স্বীয় আধ্যাত্মিকতার সাধনা যেমন…

  • তিনি আল্লাহ্ ধ্যানে মগ্ন

    ১৯৫৬ সালে আমি পাঁচলাইশ ওয়াজেদিয়া আলিয়া মাদরাসায় প্রথম শ্রেণিতে ভর্তি হই। তখন থেকে ১৯৬৯ইং পর্যন্ত এই দীর্ঘ সময় হুজুর কেবলার অতি নিকটে থাকার সুযোগ হয়েছে। তিনি কামিল ক্লাসে আবু দাউদ শরীফ পড়াতেন। স্বাস্থ্যবান, সুন্দর কণ্ঠস্বরের অধিকারী একজন আদর্শ শিক্ষক। শুধু তাই নয়- তাঁর সাথে অনেক সময় ওয়াজের মাহফিলে গিয়েছি। রাত দু’টোর সময় বাসায় ফিরে আমাদেরকে…

  • আমার এখনো পড়িবার আগ্রহ

    আল্লামা শাহ্ আবদুল জব্বার রহ. খেলাফতের মর্যাদা এমনভাবে রক্ষা করে গেছেন যেমন রাসূলে পাক সা. এর খেলাফত তাঁর চার খলিফার মাধ্যমে নিষ্কণ্টকভাবে ২৭ বছরের মধ্যে তিন মহাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিস্তৃতি লাভকরে দ্বীন প্রতিষ্ঠিত হয়। তেমনিভাবে শ্রদ্ধেয় হুজুর রহ. গত ২৭ বছরে চার খলিফার অনুকরণে দলমত নির্বিশেষে দ্বীন প্রতিষ্ঠা ও আদর্শ বিস্তার করে গেছেন। যেন তিনি…

  • তিনি ছিলেন রাসূল প্রেমিক

    ১৯৮৫ সনে তার রাসূল প্রেমের এক ঝলক দেখে সত্যই আমি বিস্মিত হয়েছি। ইসলামী সংস্কৃতির সর্বোত্তম বাহন মিলাদ মাহফিল নিয়ে যখন আশেকে রসুলগণের মনে নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছিল এ দেশে তখন কুরআন হাদিস ও মনীষীগণের দৃষ্টিতে ঈদে মিলাদুন্নবী সা. কি ও কেন? এ শিরোনামে একটি গবেষণামূলক গ্রন্থ রচনা করার তাওফিক আমাকে দেন। গ্রন্থটি নিয়ে ঢাকাস্থ বায়তুশ…

  • শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

    বায়তুশ শরফের কর্মকাণ্ড ব্যাপক ও বিস্তৃত। ইসলামী ব্যাংক এর ফাউন্ডার যারা ছিলেন, তাদের মধ্যে বায়তুশ শরফ অন্যতম। শুরু থেকেই এ ব্যাংকের সাথে সম্পৃক্ত এ প্রতিষ্ঠান। তৎকালীন পীর হযরত মাওলানা আবদুল জব্বার রহ. এ ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে এ দায়িত্ব পালন করেন মাওলানা কুতুব উদ্দিন রহ.। -মাওলানা যায়নুল আবেদীন সাবেক অধ্যক্ষ, তামিরুল…

  • প্রাচুর্যতাকে তিনি পদাঘাত করেছেন

    বায়তুশ শরফ আমার কাছে দরবারীদের, অসংখ্য ভক্তদের মত একটি আবেগের আস্তানা নয়। বায়তুশ শরফ আমার কাছে কতগুলো অন্ধ-বধিরদের ভিত্তিহীন কাশফ্ কারামতের গল্পের আসর নয়। বায়তুশ শরফ আমার কাছে একটি কানন। যে কাননে ফুটে আছে অসংখ্য গোলাপ। চারিদিকে ছড়িয়েছে সৌরভ। বায়তুশ শরফ আমার কাছে অন্যায়, জাহিলিয়াত, বিদআতের বিরুদ্ধে এক কঠিন প্রতিবাদ। বায়তুশ শরফকে আমি পেয়েছি সকল…

  • পীর সাহেব হুজুরের তরফ থেকে হাদিয়া

    ১৯৯১-এ চট্টগ্রাম থেকে ঢাকায় চলে এলাম। এর মধ্যে দ্বীন-দুনিয়ার মাধ্যমেই বায়তুশ শরফ এর খোঁজ খবর পেতাম। একদিন দাওয়াত পেলাম, নিউ এয়ারপোর্ট রোডে বায়তুশ শরফ ঢাকার উদ্যোগে হাসপাতালের দ্বারোদঘাটন এবং আন্‌জুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর ৪০তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসসহ অনেকেই আসছেন। আমিও গেলাম। খুব সুন্দর অনুষ্ঠান হলো। হুজুরের প্রতিষ্ঠিত যুব সংগঠন ‘আন্‌জুমনে…

  • গণ আকাঙ্ক্ষার নেতৃত্ব গ্রহণ করেছিলেন তিনি

    বাংলার মুসলমানদের আজ বড় দুর্দিন। রাজা গণেশের উত্তরসূরীরা আজ বাংলার অসহায় মুসলিম সমাজের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক মেরুদণ্ড চূর্ণ-বিচূর্ণ করে দিয়ে পুনরায় তাদেরকে ‘যবন হরিদাসে’ পরিণত করতে চায়! ইহুদী-নাসারা গোষ্ঠী আজ শকুনের মতো উড়ে বেড়াচ্ছে বাংলার আকাশময়। উপমহাদেশে ইসলামের প্রথম প্রবেশদ্বার চট্টগ্রামকে ওরা ইসলামাবাদের মর্যাদা থেকে বিচ্যুত করে তিন পার্বত্য জেলা ও কক্সবাজার নিয়ে একটা নতুন…

  • তিনি শুধু পীর ছিলেন না

    বায়তুশ শরফের পীর হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ আবদুল জব্বার ছাহেব রহ. শুধুমাত্র পীর ছিলেন না। কবর পূজা ও দরগাহ পূজাসহ তথাকথিত ‘ওরশ’ এর নামে পুঁজিহীন ব্যবসার বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্ছার প্রতিবাদী কণ্ঠ ও নিবেদিত প্রাণ। দেশের রাজনীতি, সমাজনীতি ও ধর্মনীতিসহ যাবতীয় পাপাচার ও অনাচারের বিরুদ্ধে পীর ছাহেবের ভূমিকা ছিল কিংবদন্তি। সরকারি-বেসরকারি সকল ধরনের মাদ্রাসা ও…

  • বায়তুশ শরফ ব্যতীত আমাদের বসার জন্য আর কোন জায়গা ছিল না

    মরহুম পীর ছাহেব গত বিশ বছর যাবৎ ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের উদ্বোধন করেছেন। তাঁর অনুপস্থিতিতে কে আজ তাফসীর মাহফিলের উদ্বোধন করবে? আজ হতে আঠার-বিশ বছর আগে ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং এর কথা যখন কল্পনাই করা যেত না, তখন তিনিই বায়তুশ শরফে সর্বপ্রথম ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং এর উপর প্রথম সেমিনারের আয়োজন করেন। বাংলাদেশের প্রথম চালুকৃত…