Category: শত মনীষীর দৃষ্টিতে

  • এতিমের অভিভাবক

    হুমায়ুন, বাড়ি বরিশাল। ছোটবেলা হতে বায়তুশ শরফ এতিমখানায় লালিত পালিত হয়েছে। আমার মুখচেনা। একদিন ঢাকা বায়তুশ শরফে দেখে জিজ্ঞেস করলাম কোথায় আছ? কি কর? বলল, এখন তো এতিমখানায় থাকতে পারি না। কাজ করতে হবে। বাড়িতে মা আর ছোট ভাই-বোন, তাদের কিছু দিতে হবে। হুজুর কেবলা বলেছেন, ঢাকায় যাও মসজিদের বাইরে, ফুটপাতে ওভার ব্রীজে যেখানে সুবিধা…

  • তাঁর জ্ঞানগর্ভ ও তাত্ত্বিক আলোচনা আমাকে বিস্মিত করে

    আমি সর্বপ্রথম চট্টগ্রাম আসি ১৯৮০ সালে। এখানে এসে বায়তুশ শরফের পীর হযরত মাওলানা আবদুল জব্বার রহ. এর কথা শুনি। ১৯৮১ সালের মে মাসে আমি তাঁর সাথে দেখা করতে যাই ধনিয়ালাপাড়াস্থ বায়তুশ শরফ কমপ্লেক্সে। বিশাল অঙ্গন জুড়ে এই কমপ্লেক্স। বর্তমানের মতো ইমারতরাজি বিকশিত ও নয়নাভিরাম না হলেও দৃষ্টিনন্দিত মসজিদ, হুজরা ও অন্যান্য কয়েকটি সৌধমালা একে বৈশিষ্ট্যময়…

  • তিনি ইলম ও আমল এ দু’টি প্রান্তকে গ্রথিত করেছেন

    অনেক দিন আগে থেকে বায়তুশ শরফের মরহুম পীর সাহেব হযরত শাহ্ মাওলানা আবদুল জব্বার রহ. এর গঠনমূলক আধ্যাত্মিক দীক্ষার ইতিবাচক কর্মকাণ্ডের প্রশংসা শুনে আসছিলাম। আমার সৌভাগ্য, ১৯৯৭ সালে ঢাকা বায়তুশ শরফে অনুষ্ঠিত এক মাহফিলে আমি খুব কাছ থেকে তাঁকে অবজার্ভকরেছি এবং তাঁর হাব-ভাব গতিবিধি ও মানুষের সাথে তার বিহেভিয়ার, আতিথেয়তা আমি লক্ষ্য করেছি। আমি বিস্মিত…

  • তখন পীর সাহেব সেখানে হস্তক্ষেপ করেছেন…

    মরহুম মাওলানা আবদুল জব্বার সাহেবের সাথে আমার পরিচয় আজ থেকে প্রায় ১০ বছর পূর্বে। আমার বন্ধু অধ্যাপক ড. মুঈনুদ্দীন আহমদ খান সাহেবের মাধ্যমে তাঁর সাথে যোগাযোগ হয়েছিল। আমার গবেষণার বিষয় ‘তাওহীদের দর্শন’ এর উপর একটি প্রবন্ধ পাঠের জন্য তিনি আমাদের বায়তুশ শরফ গবেষণা প্রতিষ্ঠানে আমন্ত্রণ জানান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমার কতিপয় বন্ধুও তাতে উৎসাহ জুগিয়েছেন। আমি…

  • একজন নিখাদ মানুষ ও মানুষ গড়ার সফল কারিগর

    মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার রহ. ছিলেন একজন নিখাদ মানুষ এবং মানুষ গড়ার সফল কারিগর। বিষয়টি ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য যে, আমাদের দেশে ইসলাম এসেছে পীর বুযুর্গদের মাধ্যমে। কিন্তু বর্তমানে যা দেখছি তার অভিজ্ঞতা তেমন সুখকর নয়। পীর মুরিদীর এই সুন্দর ধারাটি ব্যবসায় পরিণত হয়েছে। আমাদের দেশে পীরের যে সিস্টেম চলছে তা বংশানুক্রমিক। ‘পীরের ছেলে পীর হয়’…

  • উম্মাহ্‌র মুক্তির উপায়

    নিজেদের মধ্যকার অহংবোধ এবং জালেম ও ইসলামের দুশমনদের প্ররোচনায় আজ মুসলমানগণ বিশেষত আলেম সমাজের মধ্যে কোন্দল ও ফেরকা পীর সাহেবকে বিশেষভাবে ব্যথিত করেছিল। আলোচনার টেবিলে বসিয়ে উম্মাহ্র মধ্যে ইত্তেহাদ বা ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি উদ্যোগী হয়ে গঠন করেছিলেন “ইত্তেহাদুল উম্মাহ বাংলাদেশ” ও “মজলিসুল ওলামা বাংলাদেশ”। উম্মাহ্র মধ্যকার ঐক্য সুসংহত করণের পাশাপাশি তাঁরই ঐকান্তিক প্রচেষ্টায় সেবামূলক…

  • ড. আবদুল করিমকে যথাযথ সম্মান ও সম্মানী দিতে কুণ্ঠিত হননি

    মরহুম আবদুল জব্বার শাহ সাহেব সম্পর্কে এ সংক্ষিপ্ত পরিসরে লেখা সম্ভব নয়। তাঁর জীবনী প্রকাশিত হয়েছে। সারা দেশে বায়তুশ শরফ মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হেফজখানাসহ অসংখ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে তিনি জাতিকে একধাপ এগিয়ে নিয়ে গেছেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন তিনি। এ দেশে ইসলামী শিক্ষা, ইসলামী সমাজ…

  • তাঁর মাঝে আধ্যাত্মিক সাধনা ও কর্মের সমন্বয় ঘটেছিল

    বায়তুশ শরফের পীর হিসেবে পরিচিত মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার রহ. এমন এক ব্যক্তিত্ব যাঁর মাঝে কর্ম ও আধ্যাত্মিক সাধনার সমন্বয় ঘটেছিল। যিনি একাধারে আধ্যাত্মিক সাধক, ইসলামী সাহিত্যিক ও সমাজসেবক হিসেবে পরিচিত। উনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে দেশ ও জাতির কল্যাণে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন এই মহান মনীষী। ১২০৪ সালে মুসলিম বীর ইখতিয়ার উদ্দীন মুহম্মদ বখতিয়ার খিলজী কর্তৃক…

  • তাঁর প্রযুক্তি মনস্কতার স্মৃতি মনে পড়ে

    আন্তর্জাতিক ইসলমী বিশ্ববিদ্যালয় এর সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত প্রত্যক্ষ-পরোক্ষ প্রায় সকল ঘটনাপ্রবাহের সাথে আমি সম্পৃক্ত, সাক্ষী ও জ্ঞাতজন। চট্টগ্রামে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নপূরণের পথিকৃৎ ব্যক্তিত্ব ছিলেন চট্টল মনীষা মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী। তাঁর স্বপ্নকে আলোর মুখ দেখাতে অগ্রসেনানী আলোকবর্তিকার মত ভূমিকা পালন করেন সর্বজননন্দিত মানবহিতৈষী বায়তুশ শরফের মরহুম পীর সাহেব শাহ্সূফী হযরত…

  • শর্তসাপেক্ষে ছাত্রী ভর্তির অনুমোদন

    তিনি ছিলেন স্বল্পভাষী ও আকর্ষণীয় ব্যক্তিত্ব সম্পন্ন। এক্ষেত্রে একটি ঘটনার কথা না বলে পারছি না। হুজুর ছিলেন চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। উক্ত ট্রাস্টের একজন নগণ্য সদস্য হিসেবে সুযোগ হয়েছে হুজুরের সাথে কাজ করার। হুজুর উপস্থিত থাকলে বরাবরই ট্রাস্ট সভায় সভাপতিত্ব করতেন। ট্রাস্টের এমনি একটি সভায় একবার বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ভর্তি করার বিষয়ে আলোচনা হয়।…