তাঁর মাঝে আধ্যাত্মিক সাধনা ও কর্মের সমন্বয় ঘটেছিল

বায়তুশ শরফের পীর হিসেবে পরিচিত মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার রহ. এমন এক ব্যক্তিত্ব যাঁর মাঝে কর্ম ও আধ্যাত্মিক সাধনার সমন্বয় ঘটেছিল। যিনি একাধারে আধ্যাত্মিক সাধক, ইসলামী সাহিত্যিক ও সমাজসেবক হিসেবে পরিচিত। উনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে দেশ ও জাতির কল্যাণে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন এই মহান মনীষী।

১২০৪ সালে মুসলিম বীর ইখতিয়ার উদ্দীন মুহম্মদ বখতিয়ার খিলজী কর্তৃক বঙ্গ বিজয়ের সময় থেকে বিশেষ করে এদেশে ‘আলিম সূফী ও ধর্ম প্রচারক ইসলামের প্রচার এবং মুসলিম’ সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আধুনিককালে এ ধারায় উল্লেখযোগ্য অবদান রেখে অমর হয়ে রয়েছেন চট্টগ্রাম বায়তুশ শরফের পীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার রহ.।


-প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ্ (আহসান সাইয়্যেদ)

ভাইস চ্যান্সেলর, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *