তাঁর নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে

আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রখ্যাত আলেমে দ্বীন, মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ আবদুল জব্বার রহ.-কে। তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। রেখে গেছেন তাঁর প্রতিষ্ঠিত অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। তন্মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের সাথে তাঁর আত্মার নিবিড় সম্পর্ক ছিল। এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তাঁর ত্যাগ ও তিতিক্ষা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনাসহ তাঁর অত্যন্ত যত্নে গড়া প্রতিষ্ঠানগুলো যেন ফুলে-ফলে সুশোভিত হয় এ কামনা করি মহান রাব্বুল আলামীনের দরবারে। আমীন, ছুম্মা আমীন।


-প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন হাফিজ

বিভাগীয় প্রধান, কুর’আনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ,

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *