Category: শত মনীষীর দৃষ্টিতে
-
সত্যিই আমি অভিভূত
আজ আনুজুমনে ইত্তেহাদ বাংলাদেশের চট্টগ্রামস্থ বায়তুশ শরফ কমপ্লেক্স পরিদর্শন করে সত্যিই আমি অভিভূত। বায়তুশ শরফ শুধু ধর্মীয় শিক্ষাই প্রদান করছে না একই সঙ্গে বিভিন্ন বৃত্তিমূলক শিক্ষা প্রদান করে এখানকার শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠা করার প্রয়াসও চালিয়ে যাচ্ছে। কমপ্লেক্সের বিভিন্নমুখী কার্যক্রম জনকল্যাণে নিবেদিত। এটা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি এখানকার এতিখানার ক্যাপিটেশন গ্র্যান্ড দ্বিগুণ করার আশ্বাস দিচ্ছি। তারিখ:…
-
তাঁর মুরিদদের খেদমত প্রশংসনীয়
আমি এই প্রতিষ্ঠান ও এর কার্যাবলী দেখে মুগ্ধ হয়েছি। মাওলানা শাহ্ আবদুল জব্বার সাহেব ও তাঁর সহকর্মীরা যে মৌলিক ও যুগোপযোগীভাবে দ্বীন ও দুনিয়ার খেদমত করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমি তাঁদের কর্ম প্রচেষ্টার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও সম্প্রসারণ কামনা করছি। নিঃসন্দেহে আল্লাহ্ তা’য়ালা তাঁদের এই মহৎ প্রচেষ্টায় সহায় হবেন। আমীন। তারিখ: ৩ আগস্ট ১৯৮৩ ইং…
-
তা সত্যিই বিস্ময়কর ও উল্লেখযোগ্য
আজ বায়তুশ শরফ কমপ্লেক্স পরিদর্শন করে আমি অভিভূত হলাম। প্রকৃত পক্ষে আন্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ ধর্মীয় শিক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক প্রশিক্ষণ দেয়ার চেষ্টা করে যাচ্ছে। এতিম শিশুদের জীবনের প্রতিটি দিক উন্নয়নের লক্ষ্যে এ প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয়, বরং এটি একটি পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের প্রকৃত মূলনীতি অনুসন্ধানের একটা ঐকান্তিক প্রচেষ্টা এখানে রয়েছে…
-
স্বাধীনতা দিবস পরিণত হয়েছিলো শোক দিবসে
মরহুম বায়তুশ শরফের পীর সাহেব হযরত মাওলানা আবদুল জব্বার রহ.কে আশির দশক থেকে জানতাম। তাঁর কাছে যাওয়ার জন্য মনের মধ্যে প্রচণ্ড একটা টান অনুভব করতাম। ১৯৮১ সালে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের ছাত্র থাকাকালীন মাঝেমধ্যে চট্টগ্রাম ধনিয়ালাপাড়াস্থ বায়তুশ শরফে ছুটে যেতাম। বিভিন্ন অনুষ্ঠান বিশেষ করে শবে বরাত, শবে কদরে আবেগময় দরদী দিলে, হৃদয় জুড়ানো মুনাজাতে আপুত…
-
তাঁর জীবন্ত কারামত
বায়তুশ শরফের পীর ছাহেবের ইন্তেকালে কেয়ামতের আলামতের ধারাবাহিকতার একটি বাস্তবায়িত হল। কেননা আল্লাহ্ পাক কেয়ামতের পূর্বে আল্লাহ ওয়ালা বান্দাদের দুনিয়া থেকে তুলে নেন। তিনি আল্লাহ্ পাকের অলি ছিলেন, এ ব্যাপারে আমার কোন সন্দেহ নেই। মাওলানা আবদুল জব্বার রহ. এর কারামতের মধ্যে অন্যতম হল তিনি দ্বীনি ও দুনিয়া উভয় ক্ষেত্রেই সমান সফলতা অর্জন করতে পেরেছেন। তার…
-
ইমাম সাহেবগণকে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান
ইমাম প্রশিক্ষণ একাডেমী চট্টগ্রামে প্রশিক্ষণরত ইমামদেরকে হেদায়ত দানের জন্য মাঝে মাঝে তাঁকে দাওয়াত দেয়া হতো। একজন অত্যন্ত উঁচুমানের আলেম হয়েও তিনি প্রত্যন্ত গ্রামঞ্চল থেকে আগত প্রশিক্ষণার্থী ইমাম তথা আলেমগণের উদ্দেশ্যে অত্যন্ত সহজ সরল ভাষা ও উপমা প্রয়োগে কথা বলতেন। কখনো কখনো তাঁর বক্তব্যে হাস্যরসাত্মক উপমা শুনে ইমামগণ নির্মল আনন্দ পেতেন। কিন্তু ইমাম সাহেবগণ অবাক হতেন,…
-
সমাজ বিনির্মাণে উদাহরণ সৃষ্টি
শ্রদ্ধেয় পীর আবদুল জব্বার সাহেবের জীবন যাপন কিংবদন্তীতুল্য। বড় ধরনের মহামানব ছাড়া এ ধরনের জীবন যাপন কোন মানুষের জীবনে সহজে দেখা যায়নি। সহজ সরল সাধারণভাবে তিনি জীবন যাপন করেছেন। তাঁর আড়ম্বরহীন জীবন যাপন এখনো লোক মুখে প্রবাদ হয়ে আছে। আবদুল জব্বার সাহেব সারা জীবন বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান থেকে যে অনুদান পেয়েছেন তার সবকিছুই তিনি বায়তুশ…
-
আমাদের সবার জন্য জ্বলন্ত উদাহরণ
বায়তুশ শরফের পীর হাদিয়ে যামান শাহ্ সূফী হযরত মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার রহ. হুজুর কেবলা নামে পরিচিত। এই মহান ব্যক্তিত্ব তার শিক্ষকতা, পারিবারিক, সামাজিক, আধ্যাত্মিক এবং সর্বোপরি একজন সফল গুণীব্যক্তি। এমন এক মানুষ দ্বীন ও দুনিয়ার সমন্বয় সাধন করে মানবতাকে সর্বোচ্চ স্থানে সমাসীন করে তিনি নিজের জীবনকে বিলিয়ে দেন। তিনি তরীকতের অনুসারী হয়ে প্রমাণ করেছেন…
-
মজলিসুল উলামা প্রতিষ্ঠার উদ্দেশ্য
ইসলাম পূর্ব অজ্ঞতার যুগে মুহাম্মদ সা. অধঃপতিত সমাজে ‘হিলফুল ফুজুল’ নামক যুব সংগঠন করে যুব শক্তিকে কাজে লাগিয়ে শান্তি আনয়নে সচেষ্ট হন। বর্তমান পৃথিবীতে বর্বরতা, অশ্লীলতা, বিশৃঙ্খলা, অধর্ম, অনাচার ও কুসংস্কারের সয়লাব সমাজকে আধুনিক অসহনীয় দুর্ভোগে পরিণত করে চলেছে। আজকের আধুনিক জাহেলিয়া যুগে অনুরূপ সংগঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে হিলফুল ফুজুলের আলোকে অঙ্গ সংগঠন ‘আন্জুমনে নওজোয়ান…
-
তাঁর সাংগঠনিক প্রতিভা ও দূরদৃষ্টি ছিল বিস্ময়কর
বায়তুশ শরফের পরম সম্মানিত পীর ছাহেব হাদিয়ে যামান শাহ্ সূফী আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার রহ. ২৫ মার্চ ‘৯৮ সকাল ৭টা ১৫ মিনিটে তাঁর খানকাহ্ শরীফে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন- ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন- এ খবর লক্ষ লক্ষ মানুষকে বিস্ময়ে হতবাক করে দিয়েছিল, আকুল কান্নায় ভেঙ্গে পড়েছিল নিকট- সুদূরের ধনী ও দরিদ্র নির্বিশেষে আবাল-বৃদ্ধ-বণিতা।…