বায়তুশ শরফের পীর ছাহেবের ইন্তেকালে কেয়ামতের আলামতের ধারাবাহিকতার একটি বাস্তবায়িত হল। কেননা আল্লাহ্ পাক কেয়ামতের পূর্বে আল্লাহ ওয়ালা বান্দাদের দুনিয়া থেকে তুলে নেন। তিনি আল্লাহ্ পাকের অলি ছিলেন, এ ব্যাপারে আমার কোন সন্দেহ নেই। মাওলানা আবদুল জব্বার রহ. এর কারামতের মধ্যে অন্যতম হল তিনি দ্বীনি ও দুনিয়া উভয় ক্ষেত্রেই সমান সফলতা অর্জন করতে পেরেছেন। তার আরো একটি বড় কারামত হচ্ছে তিনি তার এই মহান দায়িত্বের জন্য তার ছেলেকে মনোনীত করে যাননি। ঈমান ও নেক আমল, তাওয়াজজুহ ইলাল্লাহ্, জিন্দেগী মাআল্লাহ্ এর সবগুলো গুণই তার মধ্যেই ছিল। উদ্ধৃতি দিয়ে বলেন, এই সকল গুণের অধিকারী ব্যক্তিগণের জন্যই দুনিয়া ও আখেরাতে ভয় ও দুশ্চিন্তা নাই। আল্লাহ্র অলীগণ ইন্তেকাল করেও অমর হয়ে থাকেন। তাঁর প্রতিষ্ঠিত অসংখ্য প্রতিষ্ঠান তাঁর জীবন্ত কারামত।
হযরত মাওলানা মোহাম্মদ আমীনুল ইসলাম
প্রখ্যাত আলেমে দ্বীন, সুবক্তা ও তাফসীরকারক খতিব, লালবাগ শাহী জামে মসজিদ, ঢাকা।
Leave a Reply