শ্রদ্ধেয় পীর আবদুল জব্বার সাহেবের জীবন যাপন কিংবদন্তীতুল্য। বড় ধরনের মহামানব ছাড়া এ ধরনের জীবন যাপন কোন মানুষের জীবনে সহজে দেখা যায়নি। সহজ সরল সাধারণভাবে তিনি জীবন যাপন করেছেন। তাঁর আড়ম্বরহীন জীবন যাপন এখনো লোক মুখে প্রবাদ হয়ে আছে। আবদুল জব্বার সাহেব সারা জীবন বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান থেকে যে অনুদান পেয়েছেন তার সবকিছুই তিনি বায়তুশ শরফের তহবিলে বায়তুশ শরফকে দিয়ে গেছেন। নিজের জীবনে ভোগ বিলাসিতার কোন বিষয় যেমন তাঁর জীবনে ছিলো না, সেরকম তাঁর স্ত্রী, পুত্র-কন্যাসহ পরিবার পরিজনদেরও সে পথে পরিচালিত করেছিলেন- যেটা এ যুগে এ সমাজে খুবই বিরল! একজন আদর্শিক মানুষ হিসেবে কত শক্তিশালীভাবে দাঁড়ানো যায়, তিনি সেটা তাঁর জীবনাচরণের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। পীর আবদুল জব্বার সমাজকর্মে এবং সামাজিক বিন্যাসে উদাহরণ সৃষ্টি করে গেছেন। তিনি বায়তুশ শরফের মধ্যে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলে সমাজ হিতৈষণার দায়িত্ব পালন করেছেন।
বিশ্বজিত সেন
কর্মকর্তা, কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতাল, কক্সবাজার।
Leave a Reply