আমাদের সবার জন্য জ্বলন্ত উদাহরণ

বায়তুশ শরফের পীর হাদিয়ে যামান শাহ্ সূফী হযরত মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার রহ. হুজুর কেবলা নামে পরিচিত। এই মহান ব্যক্তিত্ব তার শিক্ষকতা, পারিবারিক, সামাজিক, আধ্যাত্মিক এবং সর্বোপরি একজন সফল গুণীব্যক্তি। এমন এক মানুষ দ্বীন ও দুনিয়ার সমন্বয় সাধন করে মানবতাকে সর্বোচ্চ স্থানে সমাসীন করে তিনি নিজের জীবনকে বিলিয়ে দেন। তিনি তরীকতের অনুসারী হয়ে প্রমাণ করেছেন তরিকত বজুয খেদমতে খলকে নিস্ত, অর্থাৎ সৃষ্টির সেবা করা হচ্ছে তরিকত।

এ মহাপুরুষ দেশ-বিদেশের বিভিন্ন ধর্ম-বর্ণের সমাবেশে বিভিন্ন ভাষার অনুসারীদের মাঝে তিনি ইসলামের মানবধর্মী কর্মকাণ্ডকে তুলে ধরেছিলেন। সর্বসাধারণের কাছে ধারণা ছিল যে, তাঁর আরবি শিক্ষা ও জ্ঞান ছাড়া অন্যান্য ভাষা ও সংস্কৃতি সম্বন্ধে কোন জ্ঞান নাই। থাইল্যান্ড, ইউরোপ, আমেরিকা, ইউএইসহ পৃথিবীর বিভিন্ন দেশ সফরকালে নানা দেশের নানা ভাষার নানা ধর্মের অনুসারীদের মাঝে তিনি একজন দার্শনিক ও মানবপ্রেমিক হিসেবে পরিচিতি লাভ করেন। ইসলাম ধর্মের বাস্তব রূপকে সমাজে প্রতিষ্ঠিত করা যায়, তিনি এ কথাটি বুঝতে সক্ষম হয়েছিলেন। যা আমি তাঁর একজন দেশ বিদেশের সফর সঙ্গী হিসেবে প্রত্যক্ষ করেছি।

বর্তমান যুগে পীর সাহেবদের ঢালাওভাবে যে সমালোচনা হয়, বায়তুশ শরফের মরহুম হুজুর কেবলা রহ. এর জীবন দর্শন আমাদের সবার জন্য জ্বলন্ত উদাহরণ।


আলহাজ্ব তাহের সোবহান

বিশিষ্ট শিল্পপতি ও জ্ঞানসাধক, চন্দনপুরা, চট্টগ্রাম।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *