আজ বায়তুশ শরফ কমপ্লেক্স পরিদর্শন করে আমি অভিভূত হলাম। প্রকৃত পক্ষে আন্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ ধর্মীয় শিক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক প্রশিক্ষণ দেয়ার চেষ্টা করে যাচ্ছে। এতিম শিশুদের জীবনের প্রতিটি দিক উন্নয়নের লক্ষ্যে এ প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয়, বরং এটি একটি পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের প্রকৃত মূলনীতি অনুসন্ধানের একটা ঐকান্তিক প্রচেষ্টা এখানে রয়েছে বিশ্ব উলামা জোটের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমিও উক্ত জোটের একজন সদস্য। যেভাবে শাহ্ মাওলানা আবদুল জব্বার সাহেব এবং তাঁর অনুসারীরা ইসলামের খেদমত করছেন এবং এতিমদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন তা সত্যিই বিস্ময়কর এবং উল্লেখযোগ্য।
مان আমার দৃঢ় বিশ্বাস হলো যে, এই প্রতিষ্ঠানের ছাত্ররা সুনাগরিক হিসেবে নিজেদের জীবন গঠনে এবং আরো উন্নতভাবে সমাজের সেবা করতে সক্ষম হবে।
আল্লাহ্ যেন তাঁদের এ মহৎ প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করেন আমিন।
তারিখ: ২১ সেপ্টেম্বর ১৯৮৫ ইং
ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া
মাননীয় মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
Leave a Reply