আজ আনুজুমনে ইত্তেহাদ বাংলাদেশের চট্টগ্রামস্থ বায়তুশ শরফ কমপ্লেক্স পরিদর্শন করে সত্যিই আমি অভিভূত। বায়তুশ শরফ শুধু ধর্মীয় শিক্ষাই প্রদান করছে না একই সঙ্গে বিভিন্ন বৃত্তিমূলক শিক্ষা প্রদান করে এখানকার শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠা করার প্রয়াসও চালিয়ে যাচ্ছে। কমপ্লেক্সের বিভিন্নমুখী কার্যক্রম জনকল্যাণে নিবেদিত। এটা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি এখানকার এতিখানার ক্যাপিটেশন গ্র্যান্ড দ্বিগুণ করার আশ্বাস দিচ্ছি।
তারিখ: ১৫ আগস্ট ১৯৮৮ ইং
রেজওয়ানুল হক চৌধুরী
মাননীয় মন্ত্রী, সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
Leave a Reply