Category: শত মনীষীর দৃষ্টিতে
-
অনুসরণযোগ্য আদর্শ মহাপুরুষ
হুজুরের কর্মবহুল পুণ্যময় জীবন এতই বর্ণাঢ্য যে, কোথা হতে শুরু করে কোথায় গিয়ে শেষ করবো তাই ভেবে পাচ্ছি না। তিনি ছিলেন ব্যতিক্রমী ও স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী আধ্যাত্মিক সাধক। মানব সেবা ও আল্লাহর সাধনা এ দু’টি কাজ তিনি সমান তালে করতে পারতেন। তাঁর মতো নিঃস্বার্থ ত্যাগী মুসলিম নেতা জগতে বিরল। তিনি মানুষকে সম্মান করতে জানতেন। আমাদের…
-
হুজুরের পাগল সেই আনওয়ার
বায়তুশ শরফের মত বরকত ওয়ালা স্থানের সাথে সম্পৃক্ততার কারণেই হয়ত এই অভাগার হজ্বে যাবার সুযোগ হয়েছে আল্লাহর রহমতে। যখনই যাবার সুযোগ হয়েছে পীর ছাহেব কেবলার সাথেই থাকার চেষ্টা করেছি। প্রথম বারে তাঁর কক্ষে শরীফাইনে, মীনায়, আরফাতে, মুজদালিফায় সে স্মৃতি বর্ণনাতীত। সেখানে থাকারই সুযোগ হয়েছিল। সেই সুযোগে যা পেয়েছি যা দেখেছি হারামাইন বসবাসরত ভক্তবৃন্দের যে ত্যাগ…
-
আঁরো পোয়াওয়ার হনো দোষ নওয়াছিল
আমার বাবা চাকরি করতেন তৃতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে। চট্টগ্রাম বন্দরে। বাবার টেবিলে কোনো ফোন থাকত না। তিনি অনেক ছোট ছিলেন। ফোন পাওয়ার অধিকারী না। ফৌজদার হাট ক্যাডেট কলেজ থেকে আব্বাকে ফোন করেছে। গার্ডিয়ানের কাছে। আমার গার্ডিয়ান আমার পিতা। উনার উপরস্থ কর্মকর্তা যেটির সুপারিন্টেডেন্ট আজম সাহেব। তার নিকট ফোন করেছে। আজম সাহেবকে বলল, হাফিজ সাহেবকে ডেকে…
-
আধ্যাত্মিক প্রেরণায় সৃষ্ট কলম সৈনিক
শ্রদ্ধেয় আল্লামা শাহ্ আবদুল জব্বার রহ. আজ থেকে প্রায় দু’দশক পূর্বে মুসলিম মিল্লাতের উপর তথ্য সাম্রাজ্যের ষড়যন্ত্রের জাল বিস্তারের কথা মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছিলেন। তথ্য সাম্রাজ্যের ষড়যন্ত্রের পরাকাষ্টা ভেদ করে এদেশের মুসলমানদের শির উঁচু করে দাঁড়াবার জন্য ইসলামি চেতনায় অনুপ্রাণিত একদল লেখক, বুদ্ধিজীবি ও সাংবাদিক সৃষ্টিকল্পে হুজুর সু-পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করেন। পত্র-পত্রিকা ও বিশ্লেষণধর্মী…
-
হুজুর আমার আত্মার আত্মীয়
আমার বড় ভাই (মঞ্জু) ছোট বেলায় অতিশয় দুর্বল, রুগ্ন ছিল। আব্বা মানত করলেন আমার ভাই যদি ভাল হয়ে যায় তবে তাকে বায়তুশ শরফ মাদ্রাসায় পড়াবেন। ইনশাআল্লাহ্ সে ভাল হল। কিন্তু যখন তার পড়ার বয়স হলে আব্বা তাকে স্কুলে ভর্তি করালেন কারণ বায়তুশ শরফ আমাদের বাসার চেয়ে অনেক দূরে ছিল। কিন্তু আমার ভাইয়ের দুষ্টামী বেড়ে গেল।…
-
তিনি ছিলেন আলেম সমাজের গৌরব
বায়তুশ শরফের মরহুম পীর ছাহেব ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। দেশ-জাতি ও কালের কল্যাণে নিজের সারা জীবন উৎসর্গ করে গেছেন তিনি। আধুনিক পদ্ধতিতে ইসলামী শিক্ষা বিস্তারে বহু মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন। পাশাপাশি আধ্যাত্যিক-নৈতিক উন্নয়ন ও সংস্কারের জন্য খানকাহ ও মসজিদ প্রতিষ্ঠা করেন। সমাজের অনাথ ও এতিমদের শিক্ষিত এবং স্বনির্ভর করার লক্ষ্যে অনন্য ভূমিকা রাখেন। ইসলামি…
-
তাঁর দানের হাত ছিল উন্মুক্ত
মরহুম পীর ছাহেব বহুমুখী তৎপরতার মাধ্যমে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। তিনি ছিলেন নিঃস্বার্থ সমাজ সেবক। সুন্নতে রাসূল (সা.) এর আদলে তিনি যেখানেই যেতেন সেখানেই মসজিদ স্থাপনের মাধ্যমে সমাজ সংস্কারের প্রচেষ্টা চালাতেন। তাঁর দানের হাত ছিল উন্মুক্ত। বিশেষ করে অসংখ্য তালেবে এলম তাঁর নীরব দানে এলমে দ্বীন হাসিল করে আজ প্রতিষ্ঠিত। শিরক-বিদআতের বিরুদ্ধে তিনি ছিলেন আপোষহীন…
-
তাঁর কাছে কোন সংকীর্ণতার স্থান ছিল না
ওলীরা সাধারণ মানুষ নন। তাঁদের জ্ঞান-সাধনা সীমাবদ্ধ নয়। এমন কিছু জ্ঞান তাঁরা অর্জন করেন যার মাধ্যমে ওলীরা সাধারণ মানুষের ঊর্ধ্বে উঠে যান। আল্লামা শাহ্ আবদুল জব্বার রহ. ছিলেন এমনি এক ওলীয়ে কামেল। হুজুর কেবলার কর্মকাণ্ড ছিল বিস্ময়কর। বাংলার কবির ভাষায় ‘বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়।’ তিনি সারা জীবন মানুষের সেবা করে মানুষের মাঝে বেঁচে…
-
তিনি ছিলেন সূফিয়ায়ে কেরামের একজন
এদেশে ইসলাম প্রচারের সূত্রপাত সাহাবায়ে কেরামের মাধ্যমে হলেও এর ব্যাপক প্রচার ও প্রসার ঘটেছে সূফিয়ায়ে কেরামের মাধ্যমে। আর এরই ধারাবাহিকতায় আজো বাংলাদেশে তাঁদের মাধ্যমেই ইসলামের প্রকৃত খেদমত হচ্ছে। বায়তুশ শরফের পীর ছাহেবও ছিলেন এই সূফিয়ায়ে কেরামগণের একজন। (মসজিদে বায়তুশ শরফ, ঢাকা) এর নির্মাণশৈলী দেখেই বুঝা যায় যে, তিনি ইচ্ছে করলে বিলাস বহুল জীবন-যাপন করতে পারতেন…
-
আমি আবার নতুন জীবন লাভ করেছি
১৯৭২ সাল। স্বাধীন বাংলাদেশের অসংখ্য ছাত্র তরুণদের মধ্যে যখন হতাশা বিরাজ করছে। এমনি একদিন আমার এক হতাশাগ্রন্থ বন্ধু মিলল যিনি ঢাকার তৎকালীন হোটেল ইন্টারকন্টিনেন্টালে কাজ করতেন। কোন এক দুর্ঘটনায় পতিত হয়ে চট্টগ্রামের সাবেক ডেপুটি মেয়র আলহাজ্ব দস্তগীর চৌধুরীর নিউমার্কেটস্থ দোকান ‘প্রিয়তমায়’ কিছুকাল ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন। পড়ন্ত বিকেলে নিউমার্কেটে তার কর্মস্থলে আমাকে দেখে জিজ্ঞাসা করলেন-…