Category: শত মনীষীর দৃষ্টিতে
-
বায়তুশ শরফের প্রতি ইঞ্চি মাটিতে তার পবিত্র কদমের ছোঁয়া লেগে আছে
‘মানুষের সেবা ভিন্ন তরিকত নয়’, শেখ সাদী (রহ.) এর এই বাণীর সার্থক রূপায়ন ঘটেছিলো মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার (রহ.) এর জীবনে। তিনি অর্থ বিত্তের মালিক ছিলেন গড়ে উঠেছে বায়তুশ শরফ পরিচালিত সকল মসজিদ (বাংলাদেশের প্রায় ছলেন না, তাঁর ঐশ্বর্য ছিলনা। কিন্তু তাঁর হাতেই প্রতিটি জেলায় অবস্থিত এর সংখ্যা শতাধিক) মাদ্রাসা, এতিমখানা, স্কুল, কলেজ, হাসপাতালসহ বৃহদায়তন…
-
কে জানতো লেখকদের নিয়ে এটি তাঁর শেষ সমাবেশ
১৯৯৭ সালের ২০শে নভেম্বর মিষ্টি রোদের বিকেল। মাসিক দ্বীন দুনিয়া কর্তৃপক্ষ আয়োজন করেছেন বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান মিলনায়তনে নবীন-প্রবীণ লেখকদের নিয়ে প্রীতি সমাবেশ। আর প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট, যুগশ্রেষ্ঠ ওলীয়ে কামেল, মাসিক দ্বীন দুনিয়ার প্রতিষ্ঠাতা, প্রকাশক, পৃষ্ঠপোষক হাদিয়ে যামান শাহ্ সূফী আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার সাহেব। দীর্ঘ তিন ঘন্টা ব্যাপী সমাবেশে…
-
তিনি চট্টগ্রামের নামকে উজ্জ্বল করে গেছেন
তিনি ছিলেন বড় অন্তরের মানুষ। তিনি চট্টগ্রামের নামকে তাঁর বর্ণাঢ্য কর্মের মাধ্যমে সমুন্নত ও সমুজ্জ্বল করে গেছেন। পৃথিবীতে তাঁর আগমন ছিল তাৎপর্যবহ। তিনি সাধারণভাবে জন্ম গ্রহণ করেননি। বরং একটি দীর্ঘ মেয়াদী মিশন নিয়ে তাঁর আগমন ঘটেছিল এবং তিনি তাতে সফল হয়েছেন। আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী প্রথম মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
-
আমি আল্লাহর নিকট সাক্ষ্য দিচ্ছি যে, তাঁর মত এমন কামেল ওলী আর দেখিনি
মু’মিনদের বৈশিষ্ট্য হলো চারটি তেলাওয়াত, তাফসীর, আমল ও এক্বামত। অর্থাৎ মু’মিন কুরআন পড়বে, এর মমার্থ বুঝতে চেষ্টা করবে, সে অনুযায়ী নিজে আমল করবে এবং সমাজে তা প্রতিষ্ঠার চেষ্টা করবে। দুঃখজনক হলেও সত্য আমাদের মাঝে এ সবগুলো বৈশিষ্ট্য একত্রে পাওয়া দুষ্কর হবে। কিন্তু মরহুম পীর ছাহেব হুজুরের মাঝে এ সব বৈশিষ্ট্যই স্বমহিমায় ভাস্বর ছিল। পীর ছাহেব…
-
বায়তুশ শরফে অলৌকিক কিংবা অবাস্তব কোন ব্যাপার নেই
বায়তুশ শরফের পীর ছাহেব শাহ্ আবদুল জব্বার রহ. প্রথমতঃ হাদিসবেত্তা বা মুহাদ্দিস হিসাবে দীর্ঘদিন ওয়াজেদিয়া মাদ্রাসায় অধ্যাপনা করেন। তিনি এতদসংগে পীরে কামেল মরহুম মগফুর আখতর ছাহেব রহ. এর শিক্ষা-তরবিয়তের বরকতে আধ্যাত্মিক জ্ঞান চর্চায় কামালিয়াত হাসিল করেন। অতঃপর তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় বায়তুশ শরফ ‘আন্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ’ একটি বহুমুখী শিক্ষা, দীক্ষা, মুদ্রণ, সাংবাদিকতা, পেশাগত প্রশিক্ষণ, যিক্র মাহফিল,…
-
তাঁর শূন্যতা পূরণ কখনো সম্ভব নয়
বায়তুশ শরফের শ্রদ্ধেয় পীর হযরত মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার রহ. এর নামাযে জানাযা পড়তে গিয়ে আমি উপলব্ধি করেছি যে, তিনি সিদ্ধ পুরুষ ছিলেন। তিনি কামেল ছিলেন। মানুষ পাগলের মত ছুটেছে ঐদিন তাঁর নামাযে জানাযায়। লক্ষ লক্ষ মানুষের সমাগম প্রমাণ করেছে তিনি হযরত মাওলানা মোহাম্মদ আখতর সাহেব রহ. এর যোগ্য উত্তর সূরী ছিলেন। পাঠক সমাজ, অনেকে…
-
তাঁকে আর দেখবো না ভাবলেই অন্তর কেঁদে ওঠে
হজ্বে আরাফাত ময়দানে, শবে বরাত ও শবে কদর রজনীতে তাঁর যে দীর্ঘ মুনাজাতের আকর্ষণ আজ আমাদের ছেড়ে চলে গেছেন পরম প্রভুর সান্নিধ্যে। তাঁকে আর দেখবো না ভাবলেই অন্তর কেঁদে ওঠে। বিশাল স্মরণ সভাই প্রমাণ করে তাঁর প্রতি মানুষের কেমন ভালোবাসা ও শ্রদ্ধা ছিল। আজকাল যেখানে কয়েকশ’ লোককে সমবেত করতে হাজার হাজার টাকা খরচ হয়। গাড়ি…
-
আমার সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে ফেললেন
ছোটবেলা থেকে ষাট গম্বুজ মসজিদ সম্বন্ধে এত বেশি গল্প শুনেছিলাম যে, মসজিদটির ব্যাপারে বিস্ময়ের শেষ ছিল না। আর সেই মসজিদ এখনই চাক্ষুষ দেখবো এটা আমার কাছে রীতিমত এভারেস্ট বিজয়ের মত আনন্দজনক ছিল। যে কারণে দ্রুত পায়ে আবেগ ভরে মসজিদে ঢোকার জন্য এগিয়ে গেলাম, কিন্তু বিধিবাম: দ্বাররক্ষীরা আমাদের গতিরোধ করে দাঁড়ালেন। কি ব্যাপার। জানতে চেষ্টা করে…
-
সমবেদনা জ্ঞাপন করছি
মসজিদ ভিত্তিক সমাজ কাঠামোর যে বিপ্লব তিনি সৃষ্টি করে গেছেন তা অব্যাহত রাখা হলে মুসলিম সমাজের নৈতিক উন্নয়ন অবশ্যই সফলভাবে প্রতিষ্ঠা লাভ করবে। তিনি দুঃস্থ-গরিব ও এতিমদের শিক্ষা ও জ্ঞানার্জনের ক্ষেত্রে বিরাট অবদান রেখে গেছেন। হাতে-কলমে শিক্ষার যে পরিবেশ তিনি সৃষ্টি করে গেছেন তা ধরে রাখতে পারলে অন্তত মুসলিম ছাত্ররা কর্মজীবনে বেকার থাকবে না। অনেক…
-
শহীদের গর্বিত পিতা
অন্যায়ের বিরুদ্ধে যে কোন প্রতিবাদী কর্মসূচিতে তিনি আলেম ওলামাদের সাথে আমাদের মতো নাখান্দা গুনাহগার ইংরেজি শিক্ষিতদের সমন্বয় ঘটাতেন। তিনি ছিলেন জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক। নাস্তিক-মুরতাদ-ধর্মদ্রোহীদের বিরুদ্ধে তাঁর সোচ্চার কণ্ঠ আজো আমাদের কর্ণ কুহরে ধ্বনিত প্রতিধ্বনিত হয়। কলিজার টুকরো সন্তান হাফেজ আবদুল রহিমের শাহাদাতের ঘটনায় তিনি এতটুকুও বিচলিত হননি। তিনি ছিলেন শহীদের গর্বিত পিতা। শাহাদাতের…