মু’মিনদের বৈশিষ্ট্য হলো চারটি তেলাওয়াত, তাফসীর, আমল ও এক্বামত। অর্থাৎ মু’মিন কুরআন পড়বে, এর মমার্থ বুঝতে চেষ্টা করবে, সে অনুযায়ী নিজে আমল করবে এবং সমাজে তা প্রতিষ্ঠার চেষ্টা করবে। দুঃখজনক হলেও সত্য আমাদের মাঝে এ সবগুলো বৈশিষ্ট্য একত্রে পাওয়া দুষ্কর হবে। কিন্তু মরহুম পীর ছাহেব হুজুরের মাঝে এ সব বৈশিষ্ট্যই স্বমহিমায় ভাস্বর ছিল।
পীর ছাহেব হুজুর ছিলেন ইসলামী ব্যাংকের প্রথম স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা স্পন্সর ডাইরেকটর ও ভাইস চেয়ারম্যান এবং আমৃত্যু শরীয়াহ্ কাউন্সিলের চেয়ারম্যান। ১৯৮০ সাল থেকে দীর্ঘদিন ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা ও পরিচালনার কাজে তাঁর সাথে একত্রে কাজ করার সুযোগ আল্লাহ্ আমাকে দান করেছিলেন। আমি আল্লাহ্র নিকট সাক্ষ্য দিচ্ছি যে, তাঁর মত মহৎ, উদার প্রাণ, মানব দরদী বিচক্ষণ ও দূরদর্শী কামেল ওলী আর দেখিনি। তিনি ছিলেন গতানুগতিকতার ঊর্ধ্বে, বিরল ব্যতিক্রমী প্রতিভা, নিরহংকারী বিনয়ী ব্যক্তিত্ব।
আলহাজ্ব মুহাম্মদ ইউনুস
প্রতিষ্ঠাতা, ভাইস চেয়ারম্যান
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
Leave a Reply