তিনি শুধু পীর ছিলেন না

বায়তুশ শরফের পীর হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ আবদুল জব্বার ছাহেব রহ. শুধুমাত্র পীর ছিলেন না। কবর পূজা ও দরগাহ পূজাসহ তথাকথিত ‘ওরশ’ এর নামে পুঁজিহীন ব্যবসার বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্ছার প্রতিবাদী কণ্ঠ ও নিবেদিত প্রাণ। দেশের রাজনীতি, সমাজনীতি ও ধর্মনীতিসহ যাবতীয় পাপাচার ও অনাচারের বিরুদ্ধে পীর ছাহেবের ভূমিকা ছিল কিংবদন্তি। সরকারি-বেসরকারি সকল ধরনের মাদ্রাসা ও ওলামায়ে কেরামকে একই সূত্রেগ্রথিত করতে তাঁর প্রচেষ্টা ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এ জন্য তিনি বায়তুশ শরফে বিভিন্ন সময়ে সভা সম্মেলন ও সেমিনারের মাধ্যমে সমাজের সর্বস্তরের ওলামা, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, অধ্যাপক, এডভোকেট, লেখক, কবি ও দার্শনিকদের সমাবেশ ঘটাতেন। মত বিনিময় করতেন এবং মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতির পথ প্রশস্ত করতে প্রক্রিয়া চালাতেন। তিনি কোন অবস্থাতেই কোন হক্কানী পীর, মাশায়েখ ও আলেম ওলামাদের সমালোচনা কিংবা কাদা ছোঁড়াছুঁড়ি করতেন না। তাঁর আবেদন শুধুমাত্র খানকাহ্, মসজিদ-মাদ্রাসায় সীমাবদ্ধ ছিল না। তিনি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস-আদালতসহ দেশের সকল শ্রেণির মানুষের জন্য ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছিলেন। তিনি কোন রাজনৈতিক দলের সংকীর্ণতায় আবদ্ধ ছিলেন না। যারা কুরআন ও সুন্নাহ্ পূর্ণ বাস্তবায়নে আগ্রহী ছিলেন তাদের অকুন্ঠ সমর্থন জ্ঞাপন করেছেন, সহযোগিতা করেছেন। তিনি বক্তৃতা-বিবৃতি, লেখা-লেখি এবং বিভিন্ন প্রচার পত্রের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে ঈমানের আলোর পথ দেখিয়েছেন। বর্তমান প্রজন্মের অন্তরে পাপকার্য থেকে তওবা করে ইসলামী জীবন গড়ার প্রবল আগ্রহ সৃষ্টি করেছেন। যে সকল মুসলিম মনীষী শরীরের ঘাম ও রক্ত দিয়ে, চোখের অশ্রু দিয়ে এ দেশ ও জাতির সেবা করে গেছেন জাতি কলমের কালির দ্বারা তাদের হক আদায় করতে কখনো সক্ষম হবে না।


আল্লামা সুলতান যওক নদভী

প্রতিষ্ঠতা পরিচালক, দারুল মা’আরিফ ইসলামিয়া, চট্টগ্রাম।

চেয়ারম্যান, রাবেতা আল আদব আল ইসলামী, বাংলাদেশ ব্যুরো।

প্রতিষ্ঠিাতা সম্পাদক, মাসিক আল হক।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *