তাঁর ঐতিহাসিক স্মরণসভা

উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, যুগশ্রেষ্ঠ ওলীয়ে কামেল, রাহনুমায়ে শরীয়ত ও তরীকত, বায়তুশ শরফের মরহুম, মগফুর পীর সাহেব হাদীয়ে যামান শাহ্ সূফী আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার রহ. এর স্মরণে এক বিশাল নাগরিক স্মরণসভা ১৯ শে এপ্রিল ‘৯৮ রোজ রবিবার বিকেল ৩ ঘটিকা হতে ঐতিহ্যবাহী বন্দর নগরী চট্টগ্রামের ঐতিহাসিক শহীদ রজব আলী ময়দানে (প্যারেড ময়দান, চকবাজার) অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্ট, চট্টগ্রাম এর উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক

নাগরিক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্স্সিরে কুরআন, হযরতুল আল্লামা আলহাজ্ব হযরত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী এম.পি। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ এ. এ. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন বায়তুশ শরফের সাজ্জাদনশীন বর্তমান পীর সাহেব, বারুল উলুম, শাহ্ সূফী আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন সাহেব, ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্টের ভাইস চেয়াম্যান ও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ শামসুদ্দীন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ইউনুছ, সাবেক সিটি মেয়র ও রাষ্ট্রদূত আলহাজ্ব মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবু তাহের, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি জনাব আলহাজ্ব কামাল উদ্দিন আহমদ, সাবেক এমপি জনাব আজিজুর রহমান, মরহুম পীর সাহেব কেবলার সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ আবদুল হাই নদভী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবের জ্যেষ্ঠ পুত্র আলহাজ্ব মাওলানা রাফীকুল ইসলাম সাঈদী, দৈনিক কর্ণফুলীর প্রকাশক ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আফসার উদ্দীন চৌধুরী, দৈনিক ঈশান সম্পাদক জনাব এ. কে. এম. শাহজাহান, মাওলানা মামুনুর রশীদ নূরী মহাসচিব মজলিসুল ওলামা বাংলাদেশ প্রমুখ। স্মরণসভা পরিচালনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের রেজিষ্ট্রার, বিশিষ্ট লেখক ও গবেষক জনাব ড. আ.জ.ম. ওবায়েদুল্লাহ।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *