তিনি ছিলেন একজন বিজ্ঞান মনস্ক মানুষ

শাহ্ সূফী আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার রহ. ছিলেন আধুনিক জ্ঞানে গুণান্বিত ও বিজ্ঞানমনস্ক মানুষ। বিশ্ব ইতিহাস ও সমসাময়িক ঘটনা প্রবাহ সম্বন্ধে তিনি ছিলেন সম্যক জ্ঞাত। এদেশে সুদবিহীন ইসলামী ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ১৯৮৪-৮৫ সালে আমরা শিক্ষানবিশ ছাত্রের মতো তাঁর সামনে বসে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্বন্ধে সবক নিয়েছি। আজ এদেশের মানুষের কাছে ইসলামী ব্যাংকের ব্যাপক জনপ্রিয়তা তাঁর আন্তরিক প্রচেষ্টার ও দোয়ার ফসল। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠায় বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান অনন্য ভূমিকা পালন করেছে।


মোহাম্মদ আবদুল মান্নান

ম্যানেজিং ডিরেক্টর (এম.ডি.) ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *