তিনিও পুলিশী নির্যাতনের শিকার হয়েছিলেন

হযরত মীর মুহাম্মদ আখতর রহ. সাহেবের স্নেহের খলিফায়ে আজম শায়খ মাওলানা আবদুল জব্বার রহ. যেমন পীর তেমন সুযোগ্য খলিফা। তিনি রাজনৈতিক ময়দানে প্রত্যক্ষভাবে সক্রিয় না থাকলেও ইসলামী শাসন প্রতিষ্ঠার আন্দোলনে তিনি ছিলেন শুভাকাঙ্ক্ষী ও পৃষ্ঠপোষক। অবশ্য সেই বিপ্লবী দীক্ষা লাভ করেছেন তাঁর মরহুম পীর মুর্শিদ থেকে। তাই তো আমরা তাঁকে দেখতে পাই ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মিছিলে যোগদান করে ইসলামী সংবিধান প্রণয়ন ও প্রতিষ্ঠার সংগ্রামে অবদান রাখতে। পুলিশী নির্যাতন ও ভয়ভীতিকে উপেক্ষা করে আন্দোলনে অবিচল থাকতে। ১৯৮৭ সালের ১৩ মার্চ মরহুম হযরত মাওলানা মোহাম্মদ আবদুর রহীম রহ., শায়খুল হাদিস মাওলানা আজিজুল হক, হযরত মাওলানা সৈয়দ ফজলুল করীম প্রমুখের সাথে তিনিও পুলিশী নির্যাতনের শিকার হয়েছিলেন। রাসূল সা., নায়েবে রাসূলদের সুন্নত ও তরীকাকে জিন্দা করার এই ঘটনা ইতিহাসে অবশ্যই চিরস্মরণীয় হয়ে থাকবে।


মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী

বিশিষ্ট আলেমে দ্বীন, সুলেখক ও সুবক্তা, চট্টগ্রাম।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *