উসওয়ায়ে হাসানার এক জীবন্ত প্রতীক

অসীম সমুদ্রকে যেমনি একটি ছোট্ট গ্লাসে রাখা যায় না তেমনি বায়তুশ শরফের পীর ছাহেব কেবলার বিশাল কর্মময় জীবনও সংক্ষেপে আলোচনা করা অত্যন্ত সুকঠিন। তিনি ছিলেন মানব প্রেমিক নৈতিকতার শীর্ষস্থানীয় এক মহান ব্যক্তিত্ব, মুসলিম জাতিসত্বার বিলুপ্তির চক্রান্তের বিরুদ্ধে তিনি ছিলেন বাধার হিমালয়। শিরক ও বিদআতের প্রতিরোধ কল্পে তিনি ছিলেন এক মুজাহিদ ও বিপ্লবী মজাদ্দিদ। দাওয়াত ইলাল্লাহ তথা আল্লাহর কালিমাকে বুলন্দ করার হাসানার এক জীবন্ত প্রতীক। বাগেরহাটের খানজাহান আলী রহ. এর মাজারে ক্ষেত্রে তিনি ছিলেন আম্বিয়ায়ে কেরাম ও রাসুলে করীম সা. এর উসওয়ায়ে প্রচলিত শিরক ও বিদয়াতের বিরুদ্ধে তার অবদান ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রাসুলে করীম সা. বলেছেন, মানুষের মধ্যে উত্তম সে, যে মানুষের উপকার করে এই হাদিসের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে তিনি মানুষের মনে চির অমর হয়ে আছেন। তিনি তার উত্তরসূরী নির্বাচনের ব্যাপারে ও সুন্নাতে রাসূলের পরিপূর্ণ এত্তেবা করে গেছেন।


মাওলানা এ কিউ এম সিফাতুল্লাহ

প্রখ্যাত আলেমে দ্বীন,

উপাধ্যক্ষ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *