মসজিদ ভিত্তিক সমাজ কাঠামোর যে বিপ্লব তিনি সৃষ্টি করে গেছেন তা অব্যাহত রাখা হলে মুসলিম সমাজের নৈতিক উন্নয়ন অবশ্যই সফলভাবে প্রতিষ্ঠা লাভ করবে। তিনি দুঃস্থ-গরিব ও এতিমদের শিক্ষা ও জ্ঞানার্জনের ক্ষেত্রে বিরাট অবদান রেখে গেছেন। হাতে-কলমে শিক্ষার যে পরিবেশ তিনি সৃষ্টি করে গেছেন তা ধরে রাখতে পারলে অন্তত মুসলিম ছাত্ররা কর্মজীবনে বেকার থাকবে না। অনেক ইসলামি ব্যক্তিত্বের সাথে আমার যোগাযোগ রয়েছে কিন্তু বায়তুশ শরফের পীর হযরত মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার ছাহেব রহ. এমন একজন ইসলামি চিন্তাবিদ ও বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন যা সাধারণভাবে পাওয়া মুশকিল। এতিমদের অভিভাবকত্বের ক্ষেত্রে তিনি যে অবদান রেখেছেন তাতে তাঁরে অসমাপ্ত কাজ ও কর্মসূচিগুলো নিয়মিতভাবে পরিচালনা ও যথাযথ দায়িত্ব পালনের জন্য অনুরোধ করছি। এ মুহূর্তে আমি তাঁর পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাঁর রূহের মাগফেরাত কামনা করছি।
ব্যারিস্টার সলিমুল হক খান মিল্কী
সভাপতি, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, চট্টগ্রাম শাখা
Leave a Reply