আমি আজ ২ নভেম্বর ‘৯৩ ইং তারিখে বেলা ২.৩০ মিনিটে আঞ্জুমনে ইত্তেহাদ বাংলাদেশের কার্যক্রমে এসে এখানকার এতিমখানা, মাদ্রাসা এবং সেই সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রশিক্ষণমূলক কর্মসূচী দেখলাম। আত্মনির্ভশীলতা শব্দটা বাস্তবে কীভাবে পরিপূর্ণতা লাভ করতে পারে, তার চমৎকার উদাহরণ আমি দেখলাম। খুব বেশি বলার বা লেখার যোগ্যতা আমার নেই। তাই মাদ্রাসার পাশে আমি অনেক হেঁটেছি, অনেকবার দেখেছি, কিন্তু আজকে গভীরভাবে দেখলাম। এই কার্যক্রমকে কোন বিশেষণে বিশেষায়িত করার দুঃসাহস আমার নেই। তবে এটুকু উপলব্ধি নিয়ে আমি এই স্থান ত্যাগ করতে পারি যে, এইভাবে যদি মুসলমান অগ্রসর হতে পারে তাহলে আমরা মুসলমান হিসেবে নিজের মর্যাদা সমুন্নত রাখতে পারব।
তারিখ: ২ নভেম্বর ১৯৯৩ ইং
আহমদ কায়কাউস
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য-সচিব (বর্তমান)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
Leave a Reply