১৯৮৫ সালে লোহাগাড়া বড়হাতিয়া কুমিরাঘোনা আখতারাবাদ ঈসালে সওয়াব মাহফিলে আল্লামা শাহ আবদুল জব্বার -এর প্রদত্ত বয়ান। বয়ানটি বাংলাদেশ বিমানের সাবেক জি. এম. (মার্কেটিং) মরহুম ইউসুফ আলী সাহেবের কাছে সংরক্ষিত ভিডিও ক্যাসেট থেকে অনুলিখন করেন তাঁর দৌহিত্র হাফেজ আবু নোমান মোহাম্মদ ছফি উল্লাহ। সম্পাদক
الْحَمْدُ للهِ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُوْلِهِ اللهِ ، أَمَّا بَعْدُ !
সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত ইসলাম প্রিয় ভাইয়েরা!
সর্বপ্রথম আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করছি যে, তিনি তাঁর দয়া ও মেহেরবানিতে মাহফিলে ঈসালে সওয়াবের পর আমাদেরকে এ ওলামা সম্মেলনে উপস্থিত হওয়ার তওফিক দান করেছেন। আল-হামদু লিল্লাহ।
আরও শোকরিয়া আদায় করছি যে, আমরা একজন আল্লাহর মাহবুব প্রিয় বান্দা, আল্লাহর অলী, আমাদের রুহানি মুরুব্বী ও পীর-মুরশিদ হযরত কেবলা মীর মোহাম্মাদ আখতার যার কুরবানির বদৌলতে, তাঁর কদমের ধুলার বরকতে আমরা এ মাহফিল পেয়েছি।
এ অনাবাদি পাহাফড় এলাকা তাঁর পদধূলির বরকতে আজ শহরে পরিণত হয়েছে। এ জায়গার নাম ছিল কুমিরাঘোনা। পরবর্তীতে চট্টগ্রাম শাহী জামে মসজিদের পেশ ইমাম ও খতীব আওলাদে রাসুল হযরত সাইয়েদ আবদুল আহাদ আল-মাদানী একবার এ মাদরাসার বার্ষিক সভায় তাশরীফ এনেছিলেন এবং আমাদেরকে ওয়াদা করিয়েছিলেন যে, এ অনাবাদি গ্রামকে মীর মোহাম্মাদ আখতার শহরে পরিণত করেছেন, তাই আমি এ জায়গার নাম তাঁর নামের সাথে মিল রেখে ‘আখতারাবাদ’ রাখলাম। তাই তাঁর নামে এ এলাকা পরিচিত করার জন্য আমরা বই-পত্র ও ক্যালেন্ডারে আখতারাবাদ নাম উল্লেখ করি। আল্লাহর অলীর খুলুসিয়ত ও কুরবানির বদৌলতে আজ এ জায়গা ঈমানের বাগান, তাওহীদের বাগান, কুরআনের বাগান, দীন ইসলামের বাগান, মা’রিফতের বাগানে পরিণত হয়েছে। আল-হামদু লিল্লাহ। সুম্মা আল-হামদু লিল্লাহ। আমাদের মুখের ভাষার দ্বারা যেহেতু আল্লাহর শোকরিয়া পুরোপুরি আদায় হয় না, তাই আমরা আল্লাহর কুরআনের ভাষায় শোকরিয়া আদায় করছি। আল-হামদু লিল্লাহ।
আল্লাহর অলীগণ যে জায়গায় বসেছেন, যে জায়গায় ইবাদত করেছেন, যে জমিনে সেজদা দিয়েছেন, হাত তুলে আল্লাহর দরবারে মুনাজাত করেছেন, সেই জায়গা অনাবাদি থাকতে পারে না, আবাদি জমিতে পরিণত হয়ে যায়। ইসলামী দুনিয়ার ইতিহাসের দিকে তাকালে কারও নিকট এই ব্যাপারে সন্দেহ থাকতে পারে না।
এই যে দেখুন আজমীর শরীফ, হযরত খাজা মুঈনুদ্দীন চিশতী সেখানে আসার পূর্বে সেই জায়গা অনাবাদি ছিল, পাহাড়ি এলাকা ছিল। প্রথমে তিনি আরব থেকে লাহোরের দাতাগঞ্জ এলাকায় হযরত দাতা গঞ্জেবখশ-এর সুহবতে ছিলেন এবং সেখানে ইতিকাফ নিয়েছিলেন। সেখান থেকে মানুষের ভিড় ও ঝামেলা থেকে বেঁচে নির্জনে ইবাদত করার জন্য তিনি আজমীর শরীফ তাশরীফ আনেন, যা পূর্বে ছিল অনাবাদি স্থান। তাঁর আগমনের বরকতে, কদমের ধুলার বরকতে তা আজ শহরে পরিণত হয়ে গিয়েছে। ঈমান-ইসলামের বাতি জ্বলে ওঠেছে। হিন্দুস্থানের জনগণ সেখান থেকে ঈমানের আলো পেয়েছে, দীনের আলো, কুরআনের আলো পেয়েছে, নূর পেয়েছে। আর আজকে সেই জায়গা আজমির শরীফ নামে ইতিহাসে লিপিবদ্ধ।
হযরত শাহ জালাল ইয়ামানী ইয়ামান থেকে তাঁর কয়েকজন শাগরেদ-মুরিদ নিয়ে সিলেটে এসেছিলেন। তখন সিলেট ছিল অনাবাদি, পাহাড়-জঙ্গলে পরিপূর্ণ। সেই সিলেট হযরত শাহ জালাল-এর কদমের বদৌলতে আবাদি হয়ে গেল। যা আগে কাফেরদের হাতে ছিল, তাঁর আগমনের বরকতে মুসলমানদের হাতে চলে আসল। সেখানকার রাজা ছিল গৌড়গোবিন্দ। দিল্লীর বাদশাহ নাসির উদ্দীন একাধিকবার সিলেটে হামলা চালিয়েছিলেন এবং প্রত্যেকবার পরাজিত হচ্ছিলেন। তৃতীয়বারের মতো পরাজিত হয়ে ফিরে যাওয়ার সময় পথে হযরত শাহ জালাল-এর সাথে দেখা হয়। তিনি তার নৈরাশ্যের কথা হযরত শাহ জালাল-এর কাছে ব্যক্ত করে বললেন, রাজা গৌড়গোবিন্দ মুসলমানদের ওপর জুলুম-অত্যাচার চালানোর কারণে আমরা এখানে এসেছি, সেখানে অনেক বড় বড় যাদুকর রয়েছে এবং তাদের কিল্লাগুলো বড় বড় পাথর দিয়ে মজবুত করে বানানো।
আপনি আল্লাহর অলী, আল্লাহর কাছে দোয়া করলে তিনি আমাদেরকে বিজয় দান করবেন। হযরত শাহ জালাল এ-এর দোয়া ও রুহানি শক্তির দ্বারা কাজ শুরু করলেন এবং তাঁর কারামত প্রকাশ পেতে লাগল। তিনি তাঁর অনুসারীগণকে নিয়ে যিকির করতে লাগলেন। যিকিরের আওয়াজে গৌড়গোবিন্দের সৈন্যদের অন্তরে কম্পন শুরু হয়ে গিয়েছিল। কোন অস্ত্র ছাড়াই নারায়ে তকবীরের ধ্বনিতে শত্রুদলের কেল্লা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। সুবহানআল্লাহ। এগুলো হলো অলী-আল্লাহগণের কারামত, রুহানি তাওয়াজ্জুহ।
হযরত শাহ জালাল-এর কারামতি দেখে অনেক মানুষ মুসলমান হয়ে গিয়েছিল। যারা মুসলমান হয়নি তাদের অন্তরে এ ভয় ঢুকে গিয়েছিল যে, যদি আমরা মুসলমান না হই তাহলে আমরা বিপদে পড়ে যাব, তখন তারাও মুসলমান হয়ে গিয়েছিল। অপরদিকে রাজা গৌড়গোবিন্দ যখন তার সেনাপতিকে মুসলমানদের ওপর হামলা করার নির্দেশ দিল, তখন সেনাপতি রাজাকে বলল, মহারাজা আমি আপনার হুকুম মানতে বাধ্য। কিন্তু আমার মন বলছে, তাঁদের সাথে যুদ্ধ করে আমরা টিকতে পারব না। তার চেয়ে ভালো আমরা আত্মসমর্পণ করি। শেষ পর্যন্ত তারা আল্লাহর অলীর হাতে বায়আত হয়ে গিয়েছিল। আর রাজা গৌড়গোবিন্দ পালিয়ে গিয়েছিল।
আজকে সেই সিলেট মুসলমানদের শহরে পরিণত হয়ে গেল। হযরত শাহ জালাল-এর আগমনের বদৌলতে সিলেটের জনগণ ধার্মিক, তাদের অনেকের বাহ্যিক আচার-আচরণে বোঝা না গেলেও অন্তর থেকে তারা ইসলাম প্রিয়, ইসলামী ভাবধারায় অভ্যন্ত, ধর্মের প্রতি তাদের খুব আগ্রহ। শুধুমাত্র আলেম-উলামা নয়, সাধারণ মানুষের মধ্যেও ধর্মের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে।
তদ্রূপ ঢাকা শহরের মিরপুর এলাকায় এসেছিলেন হযরত শাহ আলী বোগদাদী। তিনি বড়পীর সাহেবের বংশধর এবং বাসিন্দা। তাঁর বংশধরদের উপাধী ‘মীর’। হযরত শাহ আলী বোগদাদী এ-এর কদমের বরকতে যে মিরপুর ছিল অনাবাদি, তা আজ বিশাল শহরে পরিণত হয়ে গেল। এগুলো আল্লাহর অলীগণের বরকত ও তাঁদের কারামত। আমাদের এ চট্টগ্রাম শহরে পীর বদর শাহ যখন এসেছিলেন তখন তা জঙ্গলে ভরপুর ছিল। তিনি নদীপথে এখানে এসেছিলেন। লোকমুখে শোনা যায়, তিনি যখন এখানে এসেছিলেন তখন এ শহর জিনদের দখলে ছিল।
হযরত বদর শাহ তাদেরকে বলেছিলেন, আমি তোমাদের কোনো ক্ষতি করবো না, তোমাদের ওপর কোনো অত্যাচার করবো না এবং আমি তোমাদের রাজত্ব দখল করতে আসিনি। তোমরা আমাকে একটা চেরাগ জ্বালাতে যতটুকু জায়গার প্রয়োজন হয় ততটুকু জায়গা ছেড়ে দাও। অতঃপর তিনি সেখানে ইবাদত-বন্দেগি করতে লাগলেন এবং তাঁর বেলায়েতের ক্ষমতায় আল্লাহ তাআলা জিনদেরকে দূর করে চট্টগ্রামকে শহরে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ, আল-হামদু লিল্লাহ।
আল্লাহর অলী-আউলিয়াগণের পদধূলির বদৌলতে এ জায়গাগুলো আবাদ হয়েছে। পূর্বে এগুলো জিনজাতি দ্বারা ভরপুর ছিল। আল্লাহর অলীগণ আরব থেকে এ জায়গাগুলোতে এসেছিলেন এবং চট্টগ্রাম দিয়ে প্রবেশ করে এই দেশে ইসলাম প্রচার করেছিলেন।
সম্ভবত আমাদের হযরত কেবলা শাহ সুফি মীর মোহাম্মদ আখতার ইলহাম প্রাপ্ত হয়ে তিনি শহরের বাসিন্দা হওয়া সত্ত্বেও কত কষ্ট করে এ অজপাড়া গাঁয়ে বন-জঙ্গলে পরিপূর্ণ এলাকায় এসেছিলেন। তখন তেমন কোনো গাড়ি ছিল না, চলাচলের তেমন রাস্তা ছিল না। তিনি রেলগাড়িতে করে চট্টগ্রাম থেকে দোহাজারী আসতেন। সেখান থেকে হেঁটে হেঁটে কেরানিহাট আসতেন। কখনও কেরানিহাটে রাত কাটাতেন। তারপর সেখান থেকে তাঁর দুয়েকজন ভক্ত-মুরিদান নিয়ে হেঁটে হেঁটে আমিরাবাদ আসতেন। তিনি শাহপীর আউলিয়ার মাযারে বৈঠক করতেন। সেখান থেকে হেঁটে হেঁটে চুনতি ও আধুনগর হয়ে এ আখতারাবাদে আসতেন।
যখন তাঁর বয়স বেড়ে গিয়েছিল এবং শরীর ভারি হয়ে গিয়েছিল তখন এখান থেকে লোক গিয়ে আমিরাবাদ বা আধুনগর থেকে তাঁকে পালকিতে করে নিয়ে আসত। তাঁর সেই কষ্টের ও কুরবানির বদৌলতে আল্লাহ তাআলা আজকে এ জায়গায় সকল প্রকার যানবাহন আসার ব্যবস্থা করে দিয়েছেন। এ জায়গা হলো তাঁর কদম মোবারক রাখার জায়গা, তাঁর ইবাদত করার জায়গা, আল্লাহর দরবারে তাঁর হাজেরি দেওয়ার জায়গা, তাঁর মুরাকাবা-মুজাহাদা করার জায়গা, তাঁর দোয়া মুনাজাত করার জায়গা, তাঁর ঈসালে সওয়াবের জায়গা। আল-হামদু লিল্লাহ। সম্মানিত উপস্থিতি! আমাদের মধ্যে যারা মাঠে-ময়দানে আল্লাহর দীন প্রচারের জন্য কাজ করেন তারা আমাদের তরীকতের কাজগুলোকে পছন্দ করেন না। তারা যিকির-আযকার, পীর-মুরিদী সিলসিলাকে ছোট মনে করেন। তারা এগুলোর দাম দেন না এবং বলেন, আমরা এগুলোর চেয়েও আরও বড় বড় কাজ করছি। আমরা তাদের এ ধরনের কথা মানতে নারাজ। তাদের মাঠে-ময়দানের কাজ কখনও কখনও বন্ধ হতে পারে। যেমনথ মার্শাল ল হলে সব ধরনের কার্য-কলাপ বন্ধ হয়ে যায়। কিন্তু আমাদের কাজ চালু থাকে, বন্ধ হয় না। কেননা আমাদের কাজ গেরিলাদের মত, যা কখনও বন্ধ হয় না। আল-হামদু লিল্লাহ।
পাকিস্তান আমল থেকে এখন পর্যন্ত যতবার মার্শাল ল হয়েছিল, আমাদের কাজ বন্ধ থাকেনি। আপনারাই বলুন, যিকির মাহফিল কখনও বন্ধ ছিল? তরীকতের কাজ কখনও বন্ধ ছিল? মসজিদ-মাদরাসার ওয়াজ-মাহফিল কখনও বন্ধ ছিল? তরীকতের তালিম-তারবিয়াতের কাজ কখনও বন্ধ ছিল? ওয়াজ-মাহফিল কখনও বন্ধ ছিল? বায়আত-মুরিদী কখনও বন্ধ ছিল? এগুলো কখনও বন্ধ থাকেনি। আমি আপনাদের সামনে একথাগুলো এজন্য আলোচনা করছি যে, অনেক শিক্ষিত ভাই, এমনকি অনেক ওলামায়ে কেরামের মনে তরীকতের কাজ নিয়ে বিভিন্ন প্রশ্ন থাকে, সেগুলো পরিষ্কার করার জন্য।
আল্লাহর অলীগণ মানুষকে কালিমা ا اله الا اللهý (লা ইলাহা ইল্লাল্লাহ)-এর
যিকির শিক্ষা দিয়ে থাকেন, যারা এ যিকিরের মজা বা স্বাদ পাননি তারা বলেন, তাঁরা শুধু যিকির-আযকার নিয়ে ব্যস্ত। আমরা দীনের দাওয়াত নিয়ে কত কাজ করছি! আমরা বলি, এ لَا إِلَهَ إِلَّا اللهُ )লা ইলাহা ইল্লাল্লাহ) কি কোনো
ছোট জিনিস! এর ওপর পুরো ইসলামের ভিত্তি বা গোড়া। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল করীমে ইরশাদ করেন,
أَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ اللهُ مَثَلًا كَلِمَةٌ طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌ وَفَرْعُهَا فِي السَّمَاءِ تُؤْتِي أَكُلَهَا كُلَّ حِينٍ بِإِذْنِ رَبِّهَا وَيَضْرِبُ اللَّهُ الْأَمْثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
‘তুমি কি লক্ষ কর না আল্লাহ কীভাবে উপমা দিয়ে থাকেন? পবিত্র বাক্য হলো পবিত্র বৃক্ষের মতো। যার মূল বা শিকড় সুদৃঢ় আর তার শাখা-প্রশাখা আকাশে বিস্তৃত। যা প্রত্যেক মৌসুমে এর ফল দান করে নিজ প্রতিপালকের অনুমতিক্রমে এবং আল্লাহ মানুষের জন্য উপমা দিয়ে থাকেন, যাতে তারা শিক্ষা গ্রহণ করে।
আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে, মেসাল দিয়ে পরিষ্কার ভাষায় কুরআন শরীফে বুঝিয়ে দিয়েছেন যে, ভালো কথা হলো একটি ভালো বৃক্ষের ন্যায়, যার মূল ভিত্তি সাত তবক জমিনে আর শাখা-প্রশাখা আসমানে পৌছে গিয়েছে। যেমন খেজুরের গাছ, যার ফল দামি ও মূল্যবান, দুনিয়াবাসী যেটা লাভ করছে, ভোগ করছে। যতদিন আল্লাহর হুকুম থাকবে ততদিন পর্যন্ত তারা ভোগ করতে থাকবে।
)সুবহানাল্লাহ( এই যে الْهَا اللهُ )লা ইলাহা ইল্লাল্লাহ) যিকির, الله যিকির, الْحَمْدُ لِلَّهِ )আল-হামদু লিল্লাহ) যিকির, الله أكبر )আল্লাহু আকবার( যিকির, কুরআন তিলাওয়াত, দরুদ শরীফ, সালাত ও সালাম, যত ভালো কথা, ওয়াজ-নসিহত এগুলো সব যিকিরের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু নবী করীম ইরশাদ করেন,
«أَفْضَلُ الذِّكْرِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ .
‘সর্বোত্তম যিকির হলো لِلهَ لِرَ اللهُ )লা ইলাহা ইল্লাল্লাহ)।’২
সাইয়েদুল আম্বিয়া পরিষ্কার করে দিয়েছেন, সবচেয়ে উত্তম যিকির, সর্বশ্রেষ্ঠ যিকির, সর্বোত্তম যিকির ও মূল্যবান যিকির হলো لا إِلَهَ إِلَّا اللهُ )লা ইলাহা ইল্লাল্লাহ)।
এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যে পীর-মুরশিদ তাঁর মুরিদানদেরকে اِلْهَ إِلَّا اللهُ )লা ইলাহা ইল্লাল্লাহ)-এর যিকিরের সবক দেন, তিনি কি উত্তম যিকিরের সবক দেন না? কুরআন-হাদীস থেকে বাছাই করে শ্রেষ্ঠ যিকির শেখান কিনা? আল্লাহর রাসুল যেটি বলেন সেটিই ইবাদত। তিনি যেটাকে উত্তম বলেন সেটাই উত্তম। তিনি যেটা শিক্ষা দেন সেটা উত্তম শিক্ষা। তাঁর কথার ওপর কারও ফায়সালা নেই। তাঁর কথার পর আর কারও কথার দাম নেই। তাই আমাদের পীর-মুরশিদ আমাদেরকে যে সবক দিয়েছেন, যে যিকির শিক্ষা দিয়েছেন তা হলো এই لَا إِلَهَ إِلَّا اللهُ )লা ইলাহা ইল্লাল্লাহ)-এর যিকির এবং এটিই সবচেয়ে উত্তম যিকির।
আপনি যে পীর-মুরশিদের হাতে বায়আত হয়েছেন, তিনি আপনাকে উত্তম জিনিস শিক্ষা দিয়েছেন। তিনি তাঁর দায়িত্ব পালন করেছেন। যেহেতু আপনি তাঁকে বিশ্বাস করেছেন। যাঁরা সত্যিকার পীর-মুরশিদ তাঁরা আল্লাহ ও রাসুল-এর নায়েব বা প্রতিনিধি। তাঁরা কখনও বিশ্বাসভঙ্গ করেন না এবং এগুলো তাঁদের স্বভাব নয়। তাঁরা জানেন তাঁদের মুরিদ তাঁদের কাছে নিজেকে সোপর্দ করেছেন, তাঁদের সাথে সম্পর্ক রেখেছেন এবং তাঁদের হাতে বায়আত হয়েছেন। আর মুরিদগণ পীর সাহেব থেকে কী চান? কী জন্য বা কী উদ্দেশ্যে মুরিদ হয়েছেন? আল্লাহ তাআলা ইরশাদ করেন,
يُرِيدُونَ وَجْهَهُ
‘তাদের প্রতিপালকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে।”
আল্লাহর বান্দারা কেন পীরের হাতে বায়আত হন। মাশায়েখে কেরাম, সুফিয়ায়ে কেরাম উল্লিখিত আয়াতে করীমা দ্বারা প্রমাণ করে বলেন, আয়াতে করীমাতে ‘মুরিদ’ শব্দটি এসেছে উল্লিখিত يُرِيدُونَ )ইউরীদু) শব্দ থেকে। যার উদ্দেশ্য হচ্ছে, পীরের শিক্ষার দ্বারা, পীরের উসিলায়, পীরের তালিমের দ্বারা, পীরের সাথে সম্পর্কের দ্বারা মুরিদ আল্লাহর সন্তুষ্টি ও রেজামন্দি লাভ করতে চায়, আল্লাহকে রাজি করাতে চায়। পীরও কত বড় ওয়াফাদার, কত বড় আমানতদার, তিনি নিঃস্বার্থভাবে দীনের কাজ করে যান। আল্লাহ ও রাসুল -এর নায়েব হিসেবে আম্বিয়ায়ে কেরাম যেভাবে দীনের জন্য কাজ করেছেন, নিঃস্বার্থভাবে কোন কিছু পাওয়ার আশায় না।
বায়আত কী জিনিস? বায়আতের প্রথা আল্লাহর নবী থেকে এসেছে। সাহাবায়ে কেরাম রাসুল-এর হাতে বায়আত হয়েছিলেন। এরপর মুসলমানরা খোলাফায়ে রাশেদীন: হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান ও হযরত আলী এ-এর হাতে বায়আত হয়েছিল। আমি রাষ্ট্রীয় ও সামাজিক দৃষ্টিতে পীর-আউলিয়ার গুরুত্ব নামে একটি বই লিখেছি, সেখানে এ ইতিহাস উল্লেখ করেছি। অনেক ওলামায়ে কেরাম ও শিক্ষিত ভাইদের একথাগুলো জানা নেই। বিশেষ করে যারা ইসলামী আন্দোলন করেন, তারা বলেন, পীরগণ শুধু মসজিদ-খানকা নিয়ে ব্যস্ত। তাঁরা দীন রক্ষার জন্য জিহাদ করেন না, ইসলাম প্রতিষ্ঠার জন্য কোনো আন্দোলন করেন না।
তারা পীর-মুরিদীর সমালোচনা করেন, এগুলোকে হেয় মনে করেন, তুচ্ছ মনে করেন এবং তারা আরও মনে করেন, এগুলো ঘৃণিত কাজ। আমরা তাদের একথাগুলো মানতে রাজি না। তারা যেটি করছেন তাদের মতো করছেন। কিন্তু পীর-মুরিদীর বিরুদ্ধে যে কথা বলেন, এগুলো তারা না বোঝার কারণে, না জানার কারণে বলেন। এজন্য তাদেরকে দোষারোপ করতে পারি না। কারণ তারা মূল জিনিস না জানার কারণে এই ধরনের সমালোচনা করে থাকেন।
আমি আমার বইতে পীর-আউলিয়া রাষ্ট্র প্রধান বা হুকুমতের সাথে সম্পর্ক না রেখে কোন প্রেক্ষাপটে, কোন পরিপ্রেক্ষিতে রাষ্ট্র-সরকার এগুলোর দিকে না গিয়ে খানকা মসজিদ-মাদরাসার মধ্যে নিজেদের জীবনকে সীমাবদ্ধ করে বাতেনি জিহাদ তথা কলবের জিহাদের দিকে কেন গুরুত্ব দিয়েছিলেন সেই ইতিহাস তুলে ধরেছি। শিক্ষিত ভাইদের অনুরোধ করবো আপনারা বইটি সংগ্রহ করে নিবেন।
আমি لااله الا الله )লা ইলাহা ইল্লাল্লাহ) যিকিরের আলোচনা করছিলাম। এই কালিমার ওপর দ্বীন ইসলামের ভিত্তি। لَا إِلَهَ إِلَّا اللهُ )লা ইলাহা ইল্লাল্লাহ(-
এর মধ্যে বারটি হরফ বা অক্ষর এবং مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ )মুহাম্মদুর রসূলুল্লাহ)-এর মধ্যেও বারটি হরফ। দিন ও রাত মিলে চব্বিশ ঘণ্টা। এ কালিমার চব্বিশ হরফ এবং দিন-রাতের চব্বিশ ঘণ্টার কী মিল আছে আল্লাহ তাআলা তা ভালো বলতে পারবেন।
হযরত মুসা আল্লাহ তাআলার কাছে এমন একটি কালিমা চেয়েছিলেন যাতে করে তিনি তা পাঠ করে আল্লাহর নিকটবর্তী হতে পারেন। আল্লাহ তাআলা তাঁকে কালিমা لَا إِلَهَ إِلَّا اللهُ )লা ইলাহা ইল্লাল্লাহ) দান করেছিলেন। রাসুলুল্লাহ এই ঘটনা উল্লেখ করে হাদীসে ইরশাদ করেন,
عَنْ أَنْ سَعِيدِ الْخُدْرِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ ﷺ أَنَّهُ قَالَ: «قَالَ مُوسَى: يَا رَبِّ عَلَّمْنِي شَيْئًا أَذْكُرُكَ بِهِ، وَأَدْعُوكَ بِهِ، قَالَ : قُلْ يَا مُوسَى: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، قَالَ: يَا رَبِّ كُلُّ عِبَادِكَ يَقُوْلُ هَذَا، قَالَ: قُلْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، قَالَ: إِنَّمَا أُرِيدُ شَيْئًا
تَخُصُنِي بِهِ، قَالَ: يَا مُوسَى لَوْ أَنَّ أَهْلَ السَّمَاوَاتِ السَّبْعِ وَالْأَرْضِيْنَ السَّبْعِ فِي كِفَّةٍ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ فِي كِفَّةٍ، مَالَتْ بِهِمْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ .
↑
‘হযরত আবু সাঈদ আল-খুদরী নবী করীম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ‘একবার হযরত মুসা আল্লাহ তাআলার দরবারে আরজ করেন, হে আমার রব! আমাকে এমন একটি যিকির বা দোয়া শিখিয়ে দিন, যা দ্বারা আমি আপনার যিকির করবো এবং আপনাকে ডাকব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, لا إِلَهَ إِلَّا اللهُ )লা ইলাহা ইল্লাল্লাহ) পড়। তিনি আরজ করলেন, হে আমার রব! এটি তো আপনার সকল বান্দাই পড়ে। আল্লাহ তাআলা পুনরায় বললেন, لا اله الا الله )লা ইলাহা ইল্লাল্লাহ) পড়তে থাক। তিনি আবার আরজ করলেন, আমি তো এমন এক বিশেষ যিকির চাই যা একমাত্র আমার জন্যই হবে। তখন ইরশাদ হলো, হে মুসা! যদি সাত আসমান এবং সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় لا إلهَ إِلَّا اللهُ )লা ইলাহা ইল্লাল্লাহ) রাখা হয়, তাহলে لَا لِ اللَّهُ )লা ইলাহা ইল্লাল্লাহ(-
এর পাল্লাই ঝুঁকে যাবে।”
আজকে আমরা না বোঝার কারণে لا الا اللهُ )লা ইলাহা ইল্লাল্লাহ)-এর যিকিরকে ছোট মনে করি। لا إلهَ إِلَّا اللهُ )লা ইলাহা ইল্লাল্লাহ)-এর যিকির কে করেননি? হযরত আদম থেকে শুরু করে সমস্ত আম্বিয়ায়ে কেরাম لا إله إلا الله )লা ইলাহা ইল্লাল্লাহ)-এর যিকির করেছেন। সকল অলী-আউলিয়া لااله الله (লা ইলাহা ইল্লাল্লাহ)-এর যিকির করেছেন। এটা কি কোনো ছোট জিনিস! হযরত আলী হতে বর্ণিত, নবী করীম ইরশাদ ফরমায়েছেন,
أَنَا مَدِينَةُ الْعِلْمِ وَعَلِيٌّ بَابُهَا».
‘আমি ইলমের শহর আর আলী হলো এর দরজা।
এ ইলম হচ্ছে বাতেনি ইলম, বেলায়েতের ইলম। সাহাবায়ে কেরামি নবী করীম থেকে ইলম লাভ করেছেন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি হাদীস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। আমরা সকল হাদীসের কিতাবে পাই ‘আন আবী হুরায়রা, আন আবী হুরায়রা’। যারা যুদ্ধের ময়দানে জিহাদ করেছেন, তাঁরাও হযরত আবু হুরায়রা থেকে হাদীস বর্ণনা করেছেন। জাহেরি ইলম সকল সাহাবায়ে কেরাম কম-বেশি পেয়েছেন। এখানে নবী করীম যে বলেছেন, ‘আমি ইলমের শহর আর আলী সেই শহরের দরজা।’ যদি এটি সাধারণ ইলম হত তাহলে তিনি বলতেন, সকল সাহাবায়ে কেরাম এ এ শহরের দরজা, এভাবে বলাই তো ঠিক ছিল! কিন্তু তিনি বলেছেন, আলীই সে শহরের দরজা।
লাভ এটি কোন ইলম? এটি বাতেনি ইলম, জাহেরি ইলম নয়। এ বাতেনি ইলমের শহর হলো জনাবে রাসুল আকরম-এর জাতে পাক। দুনিয়ার অলী-আল্লাহগণ এ ইলমের রুহানি পাওয়ার, বাতেনি পাওয়ার লাভ করেন হযরত আলী থেকে। এভাবে নবী করীম থেকে হযরত আলী এ ইলম লাভ করেছেন, তাঁর কাছ থেকে হযরত হাসান ও হুসাইন করেছেন। হযরত হাসান-এর বংশে অনেক অলী-আল্লাহ জন্ম লাভ করেছেন। আর হযরত হুসাইন-এর বংশে তত বেশি অলী-আল্লাহ জন্মলাভ না করলেও এমন একজন অলী জন্ম লাভ করেছেন যার মাধ্যমে সবগুলোর অভাব পূরণ হয়ে গিয়েছে। তিনি হলেন সাইয়েদুল আউলিয়া হযরত বড়পীর আবদুল কাদের জিলানী।
তিনি মার দিক থেকে হযরত হাসান-এর বংশধর আর বাবার দিক থেকে হযরত হুসাইন-এর বংশধর। তিনি দুইদিক থেকে বেলায়েতের পাওয়ার লাভ করেছেন। মা-বাবা উভয় দিক হতে তিনি আওলাদে রাসুল। সুবহানআল্লাহ। রাসুলুল্লাহ হলেন সাইয়েদুল আম্বিয়া। আর হযরত বড়পীর সাহেব হলেন সাইয়েদুল আউলিয়া। সুবহানআল্লাহি ওয়া বিহামদিহী।
এ পর্যন্ত যতজন আউলিয়া কেরাম এসেছেন এবং কিয়ামত পর্যন্ত যতজন আসবেন সকলেরই বেলায়েতের পাওয়ার তাঁদের যুগ পর্যন্ত চালু থাকবে। কিন্তু বড়পীর সাহেবের বেলায়েতের পাওয়ার আম্বিয়ায়ে কেরাম-এর পর কিয়ামত পর্যন্ত জারি থাকবে। অন্যান্য তরীকার পীর-মাশায়েখ যাদের তরীকার সিলসিলা জারি আছে, তাঁরা বড়পীর সাহেবের তরীকার না হলেও কাদেরিয়া তরীকার ইজাজত বা খেলাফত থাকলে তাঁদের সিলসিলাও কিয়ামত পর্যন্ত জারি থাকবে।
আমাদের হযরত কেবলা শাহ সুফি মাওলানা মীর মোহাম্মাদ আখতার তাঁর পরদাদা চট্টগ্রাম এসেছিলেন। তাঁর পিতা মাওলানা মীর মাসউদ আলী ৪৯। ‘মীর’ শব্দটি বড়পীর সাহেবের বংশধরগণের উপাধী। আমাদের হযরত কেবলা বড়পীর সাহেবের বংশধর। তাঁর পিতা ফুরফুরা শরীফের বড়পীর সাহেবের খলীফা ছিলেন এবং তিনিও ছাত্রাবস্থায় যখন তাঁদের মাদারবাড়ির বাড়িতে ফুরফুরার বড়পীর সাহেব তশরীফ এনেছিলেন তখন তাঁর হাতে বায়আত হয়েছিলেন। তাঁর লিখিত আনওয়ারে মোহাম্মদী কিতাবে সংক্ষিপ্তাকারে তা উল্লেখ আছে।
পরিশেষে যারা إِلَهَ إِلَّا اللهُ ্য (লা ইলাহা ইল্লাল্লাহ)-এর যিকিরের গুরুত্ব বোঝে না তাদের উদ্দেশ্যে বলবো, এ তালকীন, এ যিকির নবী করীম থেকে শুরু হয়েছে। হযরত আলী হতে বর্ণিত, একবার নবী করীম তাঁকে বললেন, ‘হে আলী! তুমি আমার কাছ থেকে আমার কলবের জবানে তিনবার শোন, هَ إِلَّا اللهُস (লা ইলাহা ইল্লাল্লাহ)।’ তারপর বললেন, ‘তোমার
চোখ বন্ধ কর এবং তোমার কলবের জবান থেকে তিনবার বল, لَا إِلَهَ لِ اللَّهُ ) ইলাহা ইল্লাল্লাহ) আমি শুনব।’
সাইয়েদুল আম্বিয়া হযরত আলী-কে لا إِلَهَ إِلَّا اللهُ )লা ইলাহা
ইল্লাল্লাহ)-এর যে তালকীন দিয়েছিলেন, পীর-বুজুর্গানে কেরাম সেই তালকীন চালু রেখেছেন। যারা এগুলোর গূঢ় রহস্য বোঝে না তারা বলেন, পীর-বুজুর্গরা لَا إِلَهَ إِذَا اللَّهُ )লা ইলাহা ইল্লাল্লাহ)-এর যিকির ছাড়া আর কোনো কাজ করে না।
কিন্তু আমরা যে যিকির করি এটি নবী করীম-এর তালীম। সাহাবায়ে কেরাম নবী করীম-এর হাতে বায়আত হয়েছেন এবং খোলাফায়ে রাশেদীন পর্যন্ত বায়আতের জাহেরি ও বাতেনি, দীনী ও দুনিয়াবি তালীম একসাথে ছিল। পরবর্তীতে বনী উমাইয়া আব্বাসীর আমলে এসে দুইভাগ হয়ে গেল। আমীর-উমরারা চলে গেল সমাজের দায়িত্বে আর সুফিয়ায়ে কেরাম ও বুজুর্গগণ বায়আতের দায়িত্ব নিয়ে রাসুলুল্লাহ-এর আসল সুন্নত বায়আত ও তালীমের কাজ জারি রাখার কাজে নিজেদেরকে নিয়োজিত রাখলেন।
سُبْحْنَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَّمٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَلَمِينَ )
‘পবিত্র আপনার পরওয়ারদেগারের সত্তা, তিনি সম্মানিত ও পবিত্র যা তারা বর্ণনা করে তা থেকে। পয়গম্বরগণের প্রতি সালাম বর্ষিত হোক। সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর নিমিত্ত।”
গ্রন্থনায়: হাফেজ আবু নোমান মোহাম্মদ ছফিউল্লাহ
Leave a Reply