এতগুলো প্রতিষ্ঠান এক ব্যক্তির তদারকিতেই চলে

অদ্য ১১ ডিসেম্বর ১৯৯৬ ইংরেজি তারিখে বায়তুশ শরফ কমপ্লেক্স চট্টগ্রামে ১১ ঘটিকায় উপস্থিত হয়ে মাদ্রাসা, মসজিদ, এতিমখানা কমপ্লেক্সের যাবতীয় প্রতিষ্ঠান পরিদর্শন করলাম। সুন্দর পরিবেশ। এখানকার ছাত্র ও সম্মানিত শিক্ষক মহোদয়গণসহ সবাই সুন্নতের পায়বন্দ। এখানে সবচাইতে চমকপ্রদ মনে হয়, এতগুলো প্রতিষ্ঠান এক ব্যক্তির তদারকিতেই চলে। মনে হয় এখানে আল্লাহ্ তা’য়ালার বিশেষ অনুগ্রহ আছে। আমি এ মহান ব্যক্তির দীর্ঘায়ু কামনা করি। সাথে সাথে প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করি।


তারিখ: ১১ ডিসেম্বর ১৯৯৬ ইং

মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম

মাননীয় প্রতিমন্ত্রী, ধর্ম মন্ত্রণালয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *