মরহুম পীর ছাহেব বহুমুখী তৎপরতার মাধ্যমে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। তিনি ছিলেন নিঃস্বার্থ সমাজ সেবক। সুন্নতে রাসূল (সা.) এর আদলে তিনি যেখানেই যেতেন সেখানেই মসজিদ স্থাপনের মাধ্যমে সমাজ সংস্কারের প্রচেষ্টা চালাতেন। তাঁর দানের হাত ছিল উন্মুক্ত। বিশেষ করে অসংখ্য তালেবে এলম তাঁর নীরব দানে এলমে দ্বীন হাসিল করে আজ প্রতিষ্ঠিত। শিরক-বিদআতের বিরুদ্ধে তিনি ছিলেন আপোষহীন সিপাহসালার। খুলনা বাগেরহাট খানজাহান আলী (রহ.) এর দরবারের বিদআত উৎখাত করে সেখানে ইসলামের মারকাজ প্রতিষ্ঠিত করেছেন তিনি। তিনি ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে ঢাকার রাজপথে আঘাত প্রাপ্ত হয়েছেন, তবু দমে যাননি সত্যের পথে তিনি ছিলেন আজীবন অটল-অবিচল।
অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবু তাহের
বিশিষ্ট্য ইসলামী চিন্তাবিদ, ঢাকা।
Leave a Reply